নবীন নিউজ, ডেস্ক ২৪ মে ২০২৪ ০১:৪৮ পি.এম
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটিতে এসেছে মিশা-ডিপজল প্যানেল। তাদের প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থী নিপুণ আক্তারের রিটে ডিপজলের সাধারণ সম্পাদক পদে স্থগিতাদেশ জারি করেছেন হাইকোর্ট। এ নিয়ে উত্তপ্ত সিনেমাপাড়া আর এফডিসিতে প্রায়ই বৈঠকে বসছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি তেমনই এক আয়োজনে শিল্পীদের গাবতলী গরুর হাটে চাকরি দেওয়ার কথা বলেছেন নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর।
আসন্ন ঈদুল আজহায় গাবতলী গরুর হাটের ইজারা পেয়েছেন ডিপজল। বিষয়টি জানিয়ে মিশা বলেন, ‘আপনার শুনে খুশি হবেন যে, আমাদের ডিপজল সাহেব এবার একা নিয়েছেন গাবতলী। আমি বলে রাখছি, ভাই আমাদের অনেক ছেলে-মেয়ের কাজ লাগবে। আপনারা যারা যারা কাজ করতে চান, এই যেমন চুন্নু মামাকে (নৃত্য পরিচালক), নাচের ডিরক্টরদের বলব, তোমার ক’জন লাগবে দাও। এত বড় হাট গাবতলী! ভাই বলছেন, তুই আমারে একটা তালিকা দে, যারা কাজ করতে আগ্রহী।’
মিশা বলেন, ‘বোটানিক্যাল গার্ডেনেও লোক লাগবে। শুটিংয়ের পাশাপাশি এই কাজগুলোও ভাই নিজের থেকেই দেবেন। এছাড়া আমরা একটা তালিকা পরিচালক সমিতিসহ বিভিন্ন সংগঠনে দিয়ে দেব। পারিশ্রমিক যদি একটু কমানো যায়, তবে তারা আমাদের পুরনো আর্টিস্টদের নিয়ে কাজ করবেন।’
এর আগে, শিল্পীদের গার্মেন্টসে কাজের সুযোগ দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন হেলেনা জাহাঙ্গীর। বলেছিলেন, ‘আমার গার্মেন্টস কারখানা আছে। সংস্কৃতি অঙ্গনের যাদের চাকরি লাগবে তাদের আমি চাকরি দিতে পারব।’
এমন মন্তব্যে বেশ সমালোচনার মুখেও পড়েছিলেন হেলেনা জাহাঙ্গীর। এবারও ব্যতিক্রম নয়; শিল্পীদের গাবতলীর গরুর হাটে চাকরি দেওয়ার ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মিশা সওদাগরের সমালোচনা করছেন।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। ফলাফল ঘোষণা হয় পরদিন শনিবার সকালে। ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। এতে নতুন সভাপতি নির্বাচিত হন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হন মনোয়ার হোসেন ডিপজল। তবে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে এরই মধ্যে আদালতে রিট করেছেন চিত্রনায়িকা নিপুণ।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’