নবীন নিউজ, ডেস্ক ২৩ মে ২০২৪ ১১:০৬ এ.এম
বিয়েতে স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্বামী-স্ত্রী সমবয়সী হওয়া কিংবা বয়সের তারতম্য থাকা- উভয় অবস্থায় বিবাহ বৈধ।
প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তা'আলা আনহু -এর স্ত্রী আতিকা বিনতে যায়িদ রাদিয়াল্লাহু তা'আলা আনহু ছিলেন তার চেয়ে প্রায় ২৬ বছরের বড়ো। যায়িদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তা'আলা আনহু-এর স্ত্রী উম্মে আইমান রাদিয়াল্লাহু তা'আলা আনহু ছিলেন তার চেয়ে প্রায় ২০ বছরের বড়ো।
প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তা'আলা আনহু তার চেয়ে বয়সে বড়। প্রসিদ্ধ মত অনুযায়ী, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তা'আলা আনহু ছিলেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ১৫ বছরের বড়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তা'আলা আনহু বংশমর্যাদা, সহায়-সম্পদ, বুদ্ধিমত্তা ইত্যাদি সব ক্ষেত্রেই ছিলেন সমাজের মধ্যে শীর্ষস্থানীয়। তার জীবদ্দশায় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো নারীকে বিবাহ করেননি।
ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তা'আলা আনহু-এর বয়স তখন ৫৫ বছর। তিনি বিয়ে করেন হযরত আলি ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তা'আলা আনহু-এর মেয়ে উম্মে কুলসুম বিনতে আলি রহমতুল্লাহ কে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তা'আলা আনহু-এর মেয়ে উম্মে কুলসুমের বয়স তখন ১১ বছর। স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান ছিলো ৪৪ বছর।
দেশে দেশে স্বামী-স্ত্রীর বয়সের স্বাভাবিক ও অস্বাভাবিক ব্যবধানেরও বহু নজির রয়েছে। ইসলামি শরিয়তে বয়সে ব্যবধানময় বিবাহ নিষিদ্ধ নয়। আবার ইসলাম এ বিষয়ে কাউকে উৎসাহও দেয়নি। এ ক্ষেত্রে আছে প্রশস্ততা ও অবাধ স্বাধীনতা। কিন্তু বিষয়টি নির্ভর করে বাস্তবতা, সমাজ, সংস্কৃতি ও পরস্পর বোঝাপড়ার ওপর।
মহান আল্লাহ বলেন, আমি জান্নাতি রমণীদের উত্তমরূপে সৃষ্টি করেছি। অতঃপর তাদের করেছি চিরকুমারী, সোহাগিনী, সমবয়স্কা। (সুরা ওয়াকিয়া, আয়াত: ৩৫-৩৮)
এক হাদিসে এসেছে হযরত জাবির রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, হে জাবির! তুমি বিয়ে করেছো কি? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, কেমন, কুমারী না অকুমারী? আমি বললাম, না কুমারী নয় বরং অকুমারী। তিনি বললেন, কোন কুমারী মেয়েকে বিয়ে করলে না কেন? সে তো তোমার সাথে আমোদ-প্রমোদ করত।
আমি বললাম, হে আল্লাহর রাসুল! আমার আব্বা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। এবং রেখে গেছেন ৯টি মেয়ে। এখন আমার ৯ বোন। এ কারণে আমি তাদের সাথে তাদেরই মত একজন অনভিজ্ঞ মেয়েকে এনে একত্রিত করা পছন্দ করলাম না। বরং এমন একজন মেয়েকে (বিয়ে করা পছন্দ করলাম) যে তাদের চুল আঁচড়িয়ে দিতে পারবে এবং তাদের দেখাশোনা করতে পারবে। (এ কথা শুনে) তিনি বলেছেন, ঠিক করেছ। (সহিহ বুখারি, হাদিস: ৩৭৫৬)
উপর্যুক্ত হাদিস থেকেও বুঝা যায়, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়া কুমারী নারীকে বিয়ে করা ও স্বামী-স্ত্রীর বয়সের ভারসাম্য রক্ষা করা।
স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধানে ভারসাম্য প্রয়োজন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তা'আলা আনহু-কে বিয়ে করার প্রস্তাব সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু দেন। অতঃপর হযরত ওমর (রা.) প্রস্তাব দেন। উদ্দেশ্য ছিল, তারা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হওয়ার সম্মান অর্জন করবেন।
প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে অনেক ছোট। তাঁদের বয়স অনেক বেশি ছিল। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সের কথা বিবেচনা করে তাঁদের আবেদন নাকচ করে দেন।
মেয়ের বয়স কম হলে স্বামীর বয়স অতিরিক্ত বেশি হওয়া উচিত নয়। বয়সের বেশি অসমতায় বিয়ে দেওয়াও ঠিক নয়। (ইত্তিহাফুস সায়েল বিমা লিফাতিমাতা মিনাল মানাকিবি ওয়াল ফাদাইল, পৃষ্ঠা : ৩৪-৩৬)
জান্নাতি নারীদের সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তা'আলা আনহু-এর বিয়ের সময় বয়স ছিল সাড়ে ১৫ বছর। (সিয়ারু আলামিন নুবালা, পৃষ্ঠা : ৪২৩)। তবে ইবনে সাদের মতে, সে সময় তার বয়স ছিল ১৮ বছর। আর বিখ্যাত সাহাবি হযরত আলি রাদিয়াল্লাহু তা'আলা আনহু-এর বয়স ছিল ২১, মতান্তরে ২৫ বছর। ইসলামে হযরত আলি রাদিয়াল্লাহু তা'আলা আনহু ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তা'আলা আনহু-এর বিয়ে একটি আদর্শ বিয়ে।
উপর্যুক্ত আলোচনায় বুঝা যায়, স্বামী-স্ত্রীর বয়সের ভারসাম্য রক্ষা করা উচিত।
নবীন নিউজ/এফ
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?