নবীন নিউজ ডেস্ক ২১ মে ২০২৪ ১২:৩৭ পি.এম
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র প্রবাসী ট্রাভেল ভ্লগার নাদিরের মা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (২০ মে) নাদির তার ফেসবুক গ্রুপ ‘টিম নাদির অন দা গো’-তে একটি পোস্টের মাধ্যমে এ কথা জানান।
পোস্টে মায়ের জন্য দোয়া চেয়ে নাদির লিখেন, ‘আমার প্রিয় মামনি আর আমাদের মাঝে নেই। দয়া করে আপনারা তাকে আপনাদের দোয়ায় রাখবেন। গত সপ্তাহে তিনি অসুস্থ হয়ে পরলে আমরা ভেবেছিলাম এটি মৌসুমী ফ্লু। আমার বাবাও গত সপ্তাহে সেরে উঠেছেন মৌসুমী ফ্লু থেকে। কিন্তু সব কিছু ঠিক থাকলেও দুইদিন আগে মায়ের কফের সঙ্গে রক্তা যাওয়াতে সে ডাক্তারের শরণাপন্ন হন। এ সময় আমি ইন্দোনেশিয়া ছিলাম।’
তিনি আরও লিখেন, ‘শনিবার সন্ধ্যায় যখন আমি জানতে পারি যে সে সত্যিই অসুস্থ, তখন সে ইতিমধ্যেই আইসিইউতে ভর্তি। মায়ের নিউমোনিয়া ধরা পরে সেই সঙ্গে সাদা রক্ত কণিকার সংখ্যা অনেক কমে যায়। আমি দেশের ফেরার জন্যে দ্রুততম ফ্লাইটটি ধরার আগেই সে আমাদের ছেড়ে চিরদিনের জন্যে চলে যান।’
সবাইকে সতর্ক করে পোস্টের শেষে নাদির লিখেন, ‘যদি আপনাদের মধ্যবয়স্ক কেউ নিউমোনিয়ায় আক্রান্ত হন, তাহলে তাকে দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভ্যাকসিন দিবেন।’
নাদিরের জন্ম দিনাজপুরে। পুরো নাম নাদির নিবরাস। জন্ম দিনাজপুরে হলেও মা, বাবা ও বোনসহ ঢাকায় থাকতেন। ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুল থেকে ও এবং এ লেভেল করে ২০১০ সালে নাদির চলে যান যুক্তরাষ্ট্রে। সেখানে যন্ত্রকৌশলে স্নাতক ও ডেটা সায়েন্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর করেছেন। পিএইচডি শুরু করলেও এখন আর শেষ করার ইচ্ছা নেই।
ট্রাভেল ভ্লগ দুনিয়ায় সবাই নাদিরকে ‘নাদির অন দ্য গো’ নামেই চেনেন বেশি। ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে বাংলা ও ইংরেজি ভ্লগ বানিয়ে এরই মধ্যে তিনি হয়ে উঠেছেন দারুণ জনপ্রিয়। ২০১৬ সালে ইউটিউবে চ্যানেল খুলে ভিডিও আপলোড শুরু করলেও সেটা ছিল নিতান্তই শখের কাজ।
২০২০ সালে করোনার ঘরবন্দী সময়ে মনোযোগ দেন ট্রাভেল চ্যানেলে। এর পর থেকেই পরিচিতি পেতে শুরু করেন।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’