নবীন নিউজ ডেস্ক ২০ মে ২০২৪ ০১:৪৪ পি.এম
আগামী ২৪-২৬ মে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিতব্য সিউল ফ্রেন্ডশিপ ফেস্টিভালে অংশগ্রহণ করবে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের সাবেক সভাপতি ও ইনস্টিটিউট মাইম অ্যান্ড মুভমেন্ট এর সদস্য পরিবেশ কর্মী ও মূকাভিনয় শিল্পী আবু সাদাত মোঃ সায়েম।
সিউলের মেয়র ও সে হোন এর আমন্ত্রণে সারা বিশ্বের ১০০ টিরও বেশি দেশ এই উৎসবে অংশগ্রহণ করবে।
এই আয়োজনে অংশগ্রহণ উপলক্ষ্যে মূকাভিনেতা আবু সাদাত মোঃ সায়েম বলেন, বিশ্ববিদ্যালয়ে জীবণের শুরু থেকে মূকাভিনয় শিল্পের সাথে জড়িত রয়েছি। এ সময়ের মধ্যে দেশের বিভিন্ন আন্দোলন ও সামাজিক প্রেক্ষাপটে কখনো রাস্তায় আবার কখনো মিছিল বা সমাবেশে মূকাভিনয় করেছি। এছাড়াও, আমাদের নিয়মিত প্রদর্শনীগুলোতে অংশগ্রহণ করার মাধ্যমে মূকাভিনয়কে শুধু কোন শৈল্পিক চর্চার মাধ্যম নয় বরং এই শিল্পকে একটি আন্দোলন হিসেবেও আবিষ্কার করার চেষ্টা করছি প্রতিনিয়ত। দেশের একজন নাগরিক ও শিল্পী হিসেবে যখন মাতৃভূমিকে কোন জায়গায় প্রতিনিধিত্ব করার সুযোগ পাই অবশ্যই সেটা ব্যক্তি হিসেবে বেশ গর্বের।
ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের মডারেটর ড. ফাদার তপন ডি’ রোজারিও বলেন, আমাদের মূকাভিনয় শিল্পীরা বরাবরই বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে সফলতার সাথে। যে সকল শিল্পী দীর্ঘদিন ধরে মূকাভিনয় শিল্পের সাথে সম্প্রক্ত এবং বাংলাদেশের মূকাভিনয় শিল্পের চর্চাকে বিস্তৃত করতে কাজ করে যাচ্ছে তাদের মধ্যে সায়েম অন্যতম। আমি সবসময় তার কল্যাণ কামনা করি। একইসাথে, প্রত্যাশি করছি, দক্ষিণ কোরিয়াতে অনুষ্ঠিত হতে যাওয়া এই উৎসবে অংশগ্রহণের মাধ্যমে সে দেশের জন্য সুনাম অর্জন করতে পারবে।
আবু সাদাত মোঃ সায়েম ২০১৭ সালে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের সাথে যুক্ত হয়ে সংগঠনটির ২০২২-২৩ সেশনের সাধারণ সম্পাদক ও ২০২৩-২৪ সেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ইনস্টিটিউট অব মাইম অ্যান্ড মুভমেন্টের সদস্য হিসেবে কাজ করছেন ২০২১ সাল থেকে। এই পুরো সময়টা জুড়ে তিনি দেশে ও দেশের বাহিরে ১০০ টিরও বেশি মূকাভিনয় প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে প্রায় ১০ টি মৌলিক মূকগল্প ও ছায়া মূকগল্প লিখেছেন। উদ্বাস্তু, শেল্টার, প্রত্যাবর্তন ও নক্ষত্র পতনের রাত তার লেখা উল্লেখযোগ্য মূকগল্প।
এই উৎসবে অংশগ্রহণ করতে তিনি ২২ মে ঢাকা থেকে সিউলে উদ্দেশ্যে রওনা দিবেন এবং ২৯ মে সিউল থেকে ঢাকায় ফিরবেন। তিনি এ যাত্রায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’