নবীন নিউজ, ডেস্ক ১৫ মে ২০২৪ ০১:২১ পি.এম
কুখ্যাত গ্যাংস্টারদের হটলিস্টে আছেন বলিউডের ভাইজান সালমান খান। একাধিকবার হত্যার হুমকিও দেওয়া হয়েছে এই অভিনেতাকে। সম্প্রতি গুলি চালানো হয়েছে তার বাসভবনেও। এ নিয়ে উদ্বিগ্ন সালমান এবং তার ভক্তরা।
সালমানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মুম্বাইয়ের প্রশাসনও। কড়া নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে অভিনেতাকে। এখন পর্যন্ত সালমানকে হত্যার হুমকি প্রকাশ্যেই দিয়ে আসছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংস্টার বাহিনী। সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় প্রশাসনের তীর বিষ্ণোই গ্যাংয়ের ওপরেই।
এরই মধ্যে বিষ্ণোই সোসাইটি সালমানকে নিয়ে নতুন এক মন্তব্য করে উঠে এসেছে আলোচনায়। তাদের ভাষ্য মতে, ক্ষমা চাইলে বাঁচতে পারেন সালমান খান!
সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলির ঘটনার পর থেকে একের পর এক গ্রেপ্তার চলছে। পলাতক বিষ্ণোই গ্যাংয়ের অনেক গ্যাংস্টার। এবার বিষ্ণোই সোসাইটির পক্ষ থেকে সালমান খানকে দেওয়া হয়েছে নতুন পরামর্শ।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, অল ইন্ডিয়া বিষ্ণোই সোসাইটির প্রেসিডেন্ট দেবেন্দ্র বুদিয়া জানিয়েছেন, সালমান যদি ক্ষমা চান তাহলে তাঁরা সে বিষয় নিয়ে ভাবনা-চিন্তা করতে পারেন।
‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ের সময় কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল সালমানের বিরুদ্ধে। আর এই কৃষ্ণসার হরিণ বিষ্ণোই সম্প্রদায়ের কাছে দেবতুল্য। তাই এই অভিযোগে অভিযুক্ত হওয়ার পর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের রোষানলে পড়েন সালমান। একাধিকবার তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।
সালমানের বাড়ির আশপাশে নজর রাখাসহ সম্প্রতি তার বাড়িতে গুলি চালানোর ঘটনায় এবার নড়েচড়ে বসেছে প্রশাসন।
সালমানের বাড়িতে হামলার ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনের আবার হাজতেই মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতেই দেবেন্দ্র বুদিয়া বলেন, ‘বিষ্ণোই সমাজের কাছে ওকে (সালমান খান) ক্ষমার আর্জি জানাতে হবে। মন্দিরে এসে ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে আর কোনো দিন এই ধরনের কোনো ভুল করবে না বলে শপথও নিতে হবে, আর বন্য প্রাণী রক্ষার কাজে ব্রতী হতে হবে। যদি তা করে, তাহলে বিষ্ণোই সমাজ ওকে ক্ষমা করার কথা ভাববে।’
ভারতীয় প্রতিবেদন অনুসারে পহেলা বৈশাখের দিন সালমান খানের বাড়িতে হামলার মাস্টারমাইন্ড লরেন্সের ভাই অনমোল বিষ্ণোই। ১৪ এপ্রিলের পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টে এই নামের প্রোফাইল থেকেই হামলার দায় স্বীকার করা হয়েছিল। শোনা যায়, হামলার আগে ১২ এপ্রিল সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের চারপাশে নজরদারি করে ভিডিও তোলা হয়েছিল। সেই ভিডিও আনমোলকে পাঠানো হয়। ভিডিও দেখে দুই শ্যুটারকে হামলার নির্দেশ দেয় আনমোল। কিভাবে কী করতে হবে, তা-ও জানায়। আর এর জন্য তিন লাখ টাকা পেয়েছিল সেই শ্যুটাররা।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’