বুধবার ০৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

আগামী বাজেটে এমপিদের গাড়ি আমদানিতে বসতে পারে ২৫ শতাংশ শুল্ক

নবীন নিউজ, ডেস্ক ১৪ মে ২০২৪ ১২:৫৫ পি.এম

সংগৃহীত

সাধারণ নাগরিকদের সিসির উপর নির্ভর করে ৮৯ থেকে ৮৫০ শতাংশ শুল্ক দিতে হলেও সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ পান। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপে আইনপ্রণেতাদের এ সুবিধা দিচ্ছে সরকার। তবে সংসদ সদস্যদের জন্য সেই সুযোগ আর থাকছে না।

আগামী অর্থবছরের বাজেটে এমপিদের আমদানি করা গাড়িতে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ হতে পারে। বাজেট প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

 ৬ জুন (বৃহস্পতিবার) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। বাজেট চূড়ান্ত করার আগে গতকাল রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে বাজেট সংশ্লিষ্টদের সঙ্গে বিশেষ বৈঠক করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।

বৈঠকে এনবিআরের কর্মকর্তারা আসছে বাজেটে কী কী প্রস্তাব করা যেতে পারে, তার নানান দিক তুলে ধরেন। এরই অংশ হিসেবে এমপিদের গাড়ি আমদানিতে সর্বোচ্চ ২৫% শুল্ক আরোপের সুপারিশ করা হয়। এ প্রস্তাব শুনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সবুজ সংকেত দেন বলে বৈঠক সূত্রে জানা যায়।

এমপিরা সাধারণত উচ্চ সিসির বিলাসবহুল গাড়ি আমদানি করে থাকেন। এসব গাড়িতে শুল্কছাড়ের কারণে সরকার এত দিন কোনো রাজস্বই পায়নি।

এনবিআর জানায়, ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত এমপিরা ৩১৬টি শুল্কমুক্ত গাড়ি আমদানি করেন। এসব গাড়ির আমদানিমূল্য ২৬০ কোটি টাকা। সর্বোচ্চ শুল্ক বিবেচনায় নিলে এসব গাড়ির পেছনে সরকারের রাজস্ব ক্ষতি প্রায় ২ হাজার ২১০ কোটি টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘গত বেশ কয়েকটি সংসদ থেকেই এমপিদের শুল্কমুক্ত বিলাসবহুল গাড়ি আমদানির অবাধ সুযোগ দেওয়া হয়েছে। এ সুযোগে সরকারের বিপুল অঙ্কের রাজস্ব ক্ষতি হয়। আইএমএফ চায় এ খাত থেকে অন্তত কিছু হলেও রাজস্ব আদায় হোক। তারই আলোকে আসছে বাজেটে এ রকম একটি প্রস্তাব থাকতে পারে।’

এনবিআরের শুল্ক ও ভ্যাট খাতের সাবেক সদস্য আবদুল মান্নান পাটোয়ারী গণমাধ্যমকে বলেন, ‘রাজস্ব আয় বাড়ানোর উপায় হিসেবে এমপিদের বিলাসবহুল গাড়িতে শুল্কছাড় সুবিধা তুলে দিয়ে নতুন করে শুল্ক বসানো হলে সরকার কিছু রাজস্ব পাবে। এ প্রস্তাব খুবই ইতিবাচক।’

আইএমএফ তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতে করছাড় তুলে দেওয়ার সুপারিশ করেছিল। তবে তাতে সাড়া দিচ্ছে না সরকার। তাই আগামী বাজেটেও আইসিটি খাতের করছাড় সুবিধা বহাল রাখা হতে পারে।

বৈঠকে অর্থমন্ত্রী যেকোনোভাবে সম্ভাবনাময় এ খাতের করছাড় সুবিধা আরও কয়েক বছর বহাল রাখার পক্ষে মত দেন।

চলতি বছর মাত্রাতিরিক্ত গরমের কারণে কোমল পানীয়র রমরমা বাণিজ্য হয়েছে। আগের বছরের তুলনায় এ বাণিজ্য বেড়েছে প্রায় ২৫ শতাংশ। এ সুযোগে এনবিআর আসছে বাজেটে এ খাতের ন্যূনতম করহার ৩ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার পক্ষে।

বৈঠক সূত্র জানায়, আসছে বাজেটে করপোরেট করহার আড়াই শতাংশ কমানোর পক্ষে মত দিয়েছেন অর্থমন্ত্রী। তবে বাজেটে নতুন করে ব্যক্তির আয়ের ওপর ন্যূনতম কর বসানোর প্রস্তাব দেওয়া হলে অর্থমন্ত্রী তাতে সায় দেননি।

ব্যক্তির ওপর ন্যূনতম কর না বসানো ও করপোরেট কর কমানোর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এনবিআরের সাবেক করনীতির সদস্য ড. সৈয়দ আমিনুল করিম।

তিনি গণমাধ্যমকে বলেন, এ বছর ব্যক্তির ওপর ন্যূনতম কর আরোপ করা ঠিক হবে না। আর বর্তমান ব্যবসায়িক পরিস্থিতিতে করপোরেট কর কমানো হলে ব্যবসা-বিনিয়োগের জন্য ভালো হবে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন