নবীন নিউজ, ডেস্ক ১৩ মে ২০২৪ ১২:২৪ পি.এম
জনপ্রিয় পেশা কনটেন্ট ক্রিয়েটর। আর যাঁরা সফল তাঁদের প্রত্যেকের মধ্যেই আছে না পাওয়ার গল্প। কেউ হয়তো পড়াশোনা করেও মনমতো কাজ পাননি। কেউ দারিদ্র্য থেকে, কেউ আবার নিতান্তই শখের বসে। কিন্তু তাঁরা সবাই সফল। অর্থ থেকে যশখ্যাতি সবকিছুতেই নিজেদের ছাড়িয়ে গেছেন অনেক আগে। তেমনই একজন শামস আফরোজ চৌধুরী। যিনি সবার কাছে থটস অব শামস নামেই পরিচিত।
সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল পরিচিতি পাওয়া এই কনটেন্ট ক্রিয়েটর বলেন, ‘আমার পরিবার খুবই ছোট। আমি, মা-বাবা আর হাজব্যান্ড। আমি পরিবারকে ফোকাস করেই আসলে আমার কনটেন্ট বানানো শুরু করি। আমি আমার কমফোর্ট জোনে থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি। আগেও আমি আমার স্মার্টফোনে ভিডিও করে সেটা আমার বাসার সবাইকে দেখাতাম। আমার মা-বাবা দেখত। বিয়ের পর আমি দেখাতাম হাজব্যান্ডকে। ওরা খুবই মজা পেত। কিন্তু আমি কখনোই সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়িনি।’
কথায় কথায় তিনি জানান কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরুর কথা। শামসের ভাষ্যে, ‘২০১৮ সালে আমি প্রথম একটি পেজ খুলি। তখন আমার স্বামীর মাথায় একটা বুদ্ধি আসে। বলল, “এ ভিডিওটা একটু দিয়ে দেখ, মজা হবে—সবাই দেখবে।” সবাই বলতে ফেসবুকের বন্ধু-পরিবার। এটা ভেবেই আসলে শুরু করা। এরপর দেখলাম, বন্ধু-পরিবার ছাড়াও আরও অনেক মানুষ দেখছে ও প্রশংসা করছে। তখন সবাই বলল, আরও ভিডিও চাই। এভাবেই একটা একটা করে দিতে দিতে আজকে এই পর্যায়ে। ২০১৮ সাল থেকে কনটেন্ট বানানো শুরু করি। পাশাপাশি এমবিএর শিক্ষার্থী ছিলাম। আমার বিয়ে হয়ে গিয়েছিল। শুধু শখের বসেই ভিডিও করা। ওটাই একপর্যায়ে ২০২০ সালে পুরোদস্তুর পেশা হিসেবে নিয়ে নিই। আগে পার্টটাইম শিক্ষক হিসেবে জব করতাম। ওটা খুব একটা যে আহামরি কিছু ছিল, তেমন না। তখন আমি শিক্ষার্থী ছিলাম, পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি করতাম।’
নিজের কাজ নিয়ে শামস আরও বলেন, ‘এখানে আয় অনেক বেশি, সেটা ভেবে যে আমি কাজ শুরু করি তা নয়। দেখা যায় যে আমার এই কাজ করতে ভালো লাগে। এ জন্যই আমি কনটেন্ট বানানো শুরু করি। ২০২০ সালে আমি মনিটাইজেশন পাই। বিভিন্ন ব্র্যান্ড থেকে প্রস্তাব আসে। তখন আমি নিজে দেখলাম, এখান থেকে তো অনেক টাকা আয় করা যায়। এর আগেও কিন্তু আমি কনটেন্ট বানিয়েছি। কিন্তু তখন এক টাকাও আয় করিনি।’
সাক্ষাৎকারে নিজের বিয়ের গল্পও করেন শামস। তিনি বলেন, ‘আমার বিয়ের গল্পটা খুবই সাদামাটা। অ্যারেঞ্জড ম্যারেজ। এক মাসের মধ্যেই বিয়েটা হয়ে যায়। দেখাদেখি হয়। তারপর কথাবার্তা হয়, ফ্যামিলি একসঙ্গে যেদিন হয়েছিল, সেদিনই কাবিন হয়ে যায়। আমার জীবনে কখনো প্রেম-ভালোবাসা আসে নাই, যেটা সত্যি কথা। আমার হাজব্যান্ডের গল্পটাও একই। তাঁর জীবনেও কোনো প্রেম-ভালোবাসা ছিল না।
একটা সময় এসে দুজনেই বিয়ে করার জন্য ডেসপারেট ছিলাম। যখন পাত্র-পাত্রী দেখাদেখি হলো, তখন দুজনেই বিয়ে করার জন্য অস্থির ছিলাম। কাবিনের দিন তখন কাজি বলছিল, বলো মা কবুল। কিন্তু আমাকে কিছু বলার আগেই কবুল কবুল কবুল—তিনবার বলে ফেলছি। আমার এখনো লজ্জা লাগে এটা চিন্তা করলে। আমার পরিবারের লোকজন খুব রাগ করছিল, কেন আমি এভাবে কবুল বলেছি।’
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’