নবীন নিউজ ডেস্ক ১১ মে ২০২৪ ০১:৪১ পি.এম
সংগৃহীত ছবি
নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে হানিফ পরিবহন ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালকসহ এক সংগীতশিল্পী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও তিনজন।
শনিবার (১১ মে) ভোর ৫টা ২০ মিনিটের দিকে পাঁচদোনা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ইটাখোলা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. ইলিয়াস হোসেন।
নিহতরা হলেন -মাইক্রোবাসচালক আব্দুস সালাম (৪৩)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল এলাকার আশরাফ আলীর ছেলে। এবং ‘অড সিগনেচার’ ব্যান্ডের অন্যতম সদস্য আহাসান তানভীর পিয়াল (২৩)।
আহতরা হলেন- হবিগঞ্জ জেলার খুরশেদ আলমের ছেলে সাকিবুল ইসলাম (১৯), চট্রগ্রামের পাথরঘাটা এলাকার অনুপ সাহার ছেলে অমিত সাহা (২২) এবং একই এলাকার আকিব (২৪)। আকিবকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অপর দুইজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলার ভুলতা এলাকা থেকে হানিফ পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে, পরিবহনের চালক পলাতক রয়েছেন। মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠায় ও মাইক্রোবাসটিকে থানায় নিয়ে আসে।
পুলিশ বলছে, ঢাকাগামী হানিফ পরিবহন ও সিলেটগামী মাইক্রোবাসটির নরসিংদী পাঁচদোনা এলাকার ড্রিম হলিডে পার্কের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মাইক্রোবাসটির চালক আব্দুস সালাম এবং যাত্রী পিয়াল ঘটনাস্থলে মারা যান। হানিফ পরিবহনের গাড়িটি চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নারায়ণগঞ্জ জেলার ভুলতা এলাকা থেকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগীদের পরিবারকে জানানো হয়েছে।
ইটাখোলা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. ইলিয়াস হোসেন বলেন, পিয়াল একজন সংগীতশিল্পী এবং পাশাপাশি ঢাকায় পড়াশোনা করেছিলেন। তারা চার বন্ধু ঢাকা থেকে সিলেটে যাচ্ছিলেন। আমরা গাড়ি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে এসেছি। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার কাজ শুরু করবো এবং সুরহতাল রিপোর্ট প্রক্রিয়াধীন রয়েছে।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’