নবীন নিউজ, ডেস্ক ০৯ মে ২০২৪ ১১:৪৯ এ.এম
মডেল-অভিনেত্রী জান্নাতুল পিয়া এখন পুরোদস্তুর আইনজীবী। যদিও এই ইন্ডাস্ট্রিতে অনেক আইনজীবী রয়েছেন। তবে নিয়মিত আদালত পাড়ায় প্র্যাকটিস করা আইনজীবী শোবিজ তারকাদের ভেতরে খুবই কম।
সাংসদ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের চেম্বারের সহকারী আইনজীবী হিসেবে কাজ করছেন জান্নাতুল পিয়া। বিশেষ সেই হাসির ক্লিপে ভাইরাল হওয়া প্রসঙ্গে পিয়া বলেন,‘যারা ফেসবুক বা সোশ্যাল হ্যান্ডলে ভাইরাল করছেন। বা আমাকে জাতীয় ক্রাশ, ইত্যাদি নানান উপাধিতে ভূষিত করছেন তাদের বয়স ১৬/১৭ বা তার খানিকটা বেশি। কিন্তু তারা জানে না আমার এই শোবিজ ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার তার চেয়েও বেশি সময়ের। তাই আমার জন্য বিষয়গুলো খুবই বিব্রতকর। কারণ আমার এই প্রায় ২ বছরের আইন পেশার ক্যারিয়ারে অনেক চ্যালেঞ্জিং সময়ের মুখোমুখি হতে হয়েছে। সেগুলো নিয়ে চর্চা নেই। আর এসব বিষয়গুলো আমি প্রকাশ করতেও চাই না। তাই এ নিয়ে আমার কোনো বিশেষ কিছু বলার নেই। সেদিন ব্যারিস্টার সুমন ভাইয়ের পাশে জহির ভাই ছিলেন, আমি বরং দূরে দাঁড়িয়ে ছিলাম। কিন্তু এভাবে ওরা আমাকে ক্যাপচার করবে, ভাবিনি।’
অভিনয় বা মডেলিং ছেড়ে এক সময়ের ব্যস্ত মডেল অভিনেত্রী পিয়া এখন খুবই সিরিয়াস তার এই পেশায়। পিয়া বলেন, ‘আমি মডেলিংয়ে আন্তর্জাতিক যে জায়গাটায় পৌঁছেছিলাম, তা বাংলাদেশের অনেকেই পাননি। অভিনয়ের ক্ষেত্রে আমি বলব, আমার ঘাটতি ছিল। তাই সরে এসেছি। কিন্তু আমি যখন যা করতে চেয়েছি, তা মনপ্রাণ দিয়ে সততার সাথেই করেছি। আমার বর্তমান কাজটিও আমি সেভাবেই নিয়েছি জীবনে। আমি থাকি গুলশানে। আমার ছোট একটি বাচ্চা, সংসারের কাজ ফেলে আমি সেই পুরোনো ঢাকায় কাজের জন্য যাই। যেন সার্থকতা পাই, সেকারণেই আমি দিনরাত পরিশ্রম করি।’
সামাজিক মাধ্যমে তুমুল জনপ্রিয় বলেই ব্যারিস্টার সুমনের সাথে কাজ করা কিনা, এমন প্রশ্নের জবাবে অ্যাডভোকেট পিয়া জান্নাতুল বলেন, ‘মোটেই তা না। আমার সাথে তার সংযোগটা একেবারেই কাকতালীয়। আমি অনেকের চেম্বারেই নক দিয়েছি। কিন্তু সত্যি বলতে কী, কারো কাছেই আমি তেমন একটা রেসপন্স পাইনি। হয়তো ভেবেছে পিয়াকে এসোসিয়েট করে কী হবে। ও তো সিরিয়াসলি কাজ করবে না। বা আমাকে টুকটাক লোকে চেনে, সেটাকেও কেউ কেউ ঈর্ষার দৃষ্টিতে দেখেছে। একদিন হঠাৎ করেই আমি কোর্টে যাই। আজ যা হবার হবে। কোর্টের বারান্দায় দাঁড়াতেই দেখি জানালা দিয়ে ব্যারিস্টার সুমন আমাকে ইশারা করছেন। আমি গেলাম। দেখা হলে তিনি বললেন, ‘তোমার কি এনরোলমেন্ট হয়েছে? তুমি যদি চাও, তুমি আমাদের এখানে কাজ করতে পারো। এরপর থেকেই সংযুক্ত হয়ে গেলাম।’
শোবিজ ইন্ডাস্ট্রি ছেড়েই দিলেন? পিয়া বলেন, ‘না এখানে তো ঘোষণা দিয়ে ছাড়ার কিছু নেই। আবারও কিছু ভালো শো হলে করব। মডেলিংটাও করার ইচ্ছে রয়েছে। কোনো কিছুই তো আমি স্টপ করিনি। তবে হ্যাঁ, ‘অ্যাডভোকেট পিয়া’ এই পরিচয়কে আমি এখন সবচেয়ে গুরুত্বের জায়গায় রেখে কাজ করছি।’
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’