নবীন নিউজ, ডেস্ক ০৭ মে ২০২৪ ০২:৪৭ পি.এম
বলিউড সুপারস্টার সালমান খানের নারীকুলে রয়েছে অগণিত ভক্ত-অনুরাগী। বলা হয়ে থাকে, এই সময়কালে বলিউডের প্রায় প্রত্যেক নারীর সঙ্গে পর্দায় প্রেম করেছেন তিনি। পর্দার বাইরেও পিছিয়ে থাকেননি এই প্রেমিক পুরুষ। তাঁর প্রেমকাহিনি নিয়ে আলোচনা-গুঞ্জনের কমতি ছিল না কখনোই। এখনো নেই।
ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের প্রতিবেদনে জানা যায়, সালমান খানকে এখনো বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ হিসেবে বিবেচনা করা হয়। তবে একবার বিয়ের খুব কাছাকাছি গিয়েছিলেন তিনি। আপনি কি জানেন, ১৯৯৪ সালের ২৭ মে সাবেক প্রেমিকা ও বর্তমানে বন্ধু সংগীতা বিজলানির সঙ্গে বিয়ে পাকাপাকি ছিল সালমানের?
১৯৯৪ সালের ২৭ মে ছিল সালমানের বিয়ের জন্য নির্ধারিত দিন। এই হার্টথ্রুব তারকা তখনকার প্রেমিকা বলিউড অভিনেত্রী সংগীতা বিজলানিকে বিয়ের জন্য প্রস্তুত ছিলেন। বলা হয়ে থাকে, বিয়ের নিমন্ত্রণপত্রও ছাপা হয়েছিল। একে অপরকে তীব্রভাবে ভালোবাসতেন তাঁরা। বিয়ের প্রস্তুতিও চলছিল পুরোদমে। ওই কার্ডে বিয়ের দিন-তারিখও উল্লেখ করা হয়েছিল।
বিয়ের প্রস্তুতি চলাকালে একপর্যায়ে সালমান খানকে বিয়ে করতে অস্বীকৃতি জানান সংগীতা বিজলানি। সোমি আলির সঙ্গে সম্পর্ক রয়েছে, এই বলে তিনি সালমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন। পরে এক সাক্ষাৎকারে সংগীতা বিজলানি সালমানের বিশ্বাসঘাতকতার প্রসঙ্গ তুলে হতাশা প্রকাশ করেন। বলেন, সালমান বিয়ের উপযুক্ত নন।
ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘কফি উইথ করণ’-এ বলিউড চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক করণ জোহরের কাছে একই কথা জানান সালমান খান। সালমান স্বীকার করেন, বাগদত্তা সংগীতা তাঁর প্রতারণা টের পাওয়ার পরেই তাঁদের বিয়ে ভেঙে যায়। পরে ভারতের ক্রিকেট তারকা আজহারউদ্দিনের সঙ্গে প্রেম ও বিয়ে হয় সংগীতার। ১৯৯৬ সালে করা সেই বিয়ে অবশ্য টেকেনি, ২০১০ সালে বিচ্ছেদ হয় তাঁদের।
সংগীতার সঙ্গে সালমানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আশির দশকের শেষের দিকে। চলচ্চিত্রের গল্পের মতোই ১৯৮৮ সালে একটি পার্টিতে দেখা হয় তাঁদের। এরপর তাঁরা একসঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। ১৯৯৩ সালে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান খান বলেছিলেন, ‘হ্যাঁ, আমি বিয়ের পরিকল্পনা করেছি। সময় হলেই করব। এটা হতে পারে সংগীতা (বিজলানি), অথবা অন্য কেউ।’
২০১০ সালে আজহারউদ্দিনের সঙ্গে সংগীতার বিচ্ছেদের খবর জানতে পারেন সালমান। এরপর তিনি সংগীতাকে মানসিকভাবে সমর্থন দিতে থাকেন। এখনো প্রায়ই সালমান ও সংগীতাকে একসঙ্গে দেখা যায়। তবে ইন্ডাস্ট্রিতে সালমান এখন পর্যন্ত কমপক্ষে ১০ জন অভিনেত্রীকে সাফল্য পেতে সাহায্য করলেও সংগীতা ওই তালিকায় নেই। সংগীতা বরাবরই সালমানের জীবনের বিশেষ কেউ। সব তিক্ততা ভুলে কীভাবে বন্ধুত্বের হাত বাড়াতে হয়, তা ভাইয়ের কাছ থেকে শিক্ষা নিতে হয়।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’