নবীন নিউজ, ডেস্ক ০৭ মে ২০২৪ ০১:০৩ পি.এম
কলকাতার বাঙালি অভিনেত্রী মৌনী রায়ের নাম শুধু ছোট পর্দার দর্শকের মধ্যেই নয়, হিন্দি ছবির দুনিয়াতেও একটি উল্লেখযোগ্য নাম হয়ে উঠেছে।
অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র' ছবিতে অভিনয়ের পরই বড় পর্দায় নায়িকা হিসাবে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেছেন। তার আগে অবশ্য দু-একটি আইটেম ডান্সে মৌনির ম্যাজিক ছিল সুপারহিট।
তবে তার উত্থান ছোট পর্দা দিয়েই। একতা কাপুরের 'নাগিন' ধারাবাহিকে অভিনয়ের সময় ড্রইং রুমের দর্শকের একেবারে ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন মৌনী। সোশ্যাল মিডিয়াতেও ভীষণ সরব। কখনও বন্ধুদের সঙ্গে তো কখনও আবার বেটারহাফের সঙ্গে ছবি পোস্ট করেন।
আজকের এই হাসিখুশি মৌনী একটা সময় মারাত্মক পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ছিলেন। একদিনে ৩০ টি ওষুধ আবার কখনও ইনজেকশনও নিতে হয়েছে তাকে। 'নাগিন' ধারাবাহিকে চুক্তিবদ্ধ হওয়ার আগে এই রকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলেন মৌনী রায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথা বলেছেন নায়িকা। তিনি বলেন, এটি ভয়ঙ্কর অভিজ্ঞতা। 'নাগিন' ধারাবাহিকে চুক্তিবদ্ধ হওয়ার আগে এমন একটা সময় কাটিয়েছি যখন মনে হতো আমি মরেই যাব। ঝলক দিখলা জা ৯ শেষ করার পর শিরদাঁড়ার স্কোলিওসিস হওয়ার সঙ্গে ক্ষয়ে গিয়েছিল।
যার জন্য আমি সোজা হয়ে দাঁড়াতে পারতাম না। একটানা তিন মাস বিছানায় শয্যাশায়ী। সেই সময়ই নাগিনের প্রস্তাব পেয়েছিলাম। আমার ওজন অনেক বেড়ে গিয়েছিল। তবে সেটা কত জানি না। দিন ৩০ টা ওষুধ আর ইনজেকশন নেওয়ার জন্যই শরীরের ওই অবস্থা হয়েছিল।
মৌনী সাক্ষাৎকারে নাগিনের জন্য প্রস্তাব দেওয়ায় একতা কাপুরের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন। প্রাথমিকভাবে ফিকশন ড্রামা নাগিন সম্প্রচারের জন্য তিন মাসের পরিকল্পনা ছিল। পরে সেটাকে বাড়িয়ে সাত মাস করা হয়। ২০১৫ থেকে ২০১৬ পর্যন্ত টেলিকাস্ট হয়েছিল।
যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন মৌনী রায় ও অর্জুন বিজলানী। মৌনীকে শেষ দেখা গিয়েছি ওয়েব সিরিজ শোটাইমে। যেখানে তার সঙ্গে ছিলেন ইমরান হাসমি, নাসিরুদ্দিন শাহ, মহিমা মাখওয়ানা, রাজীব খন্দেলওয়াল আর শ্রীয়া সরেন।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’