বুধবার ০৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

চাই না কেউ আমার জন্য ঝুলে থাকুক : আইশা খান

নবীন নিউজ, ডেস্ক ০৬ মে ২০২৪ ১১:৫৩ এ.এম

সংগৃহিত ছবি

ছোট পর্দার এ সময়ের অভিনেত্রী আইশা খান। ‘আহত ফুলের গল্প’র ছয় বছর পর দ্বিতীয় চলচ্চিত্র হাতে নিলেন—প্রসূন রহমানের ‘শেকড়’। আগামীকাল থেকে ছবিটির শুটিং করবেন আইশা। তাঁর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।

কাল থেকে ‘শেকড়’-এর শুটিং চলবে টানা ২০ দিন। গাজীপুর, রাজশাহী ও কুষ্টিয়ায় প্রথম লটের শুটিং শেষ করে ঢাকায় ফিরতে ফিরতে মে মাসের শেষ সপ্তাহ। তাই নিজের তাগিদে হাতে থাকা অন্য কাজ শেষ করছেন আইশা।  রবিবার(৫মে) করলেন অমিতাভ আহমেদ রানার একটি নাটকের শুটিং।

এই নাটকে তাঁর সহশিল্পী তৌসিফ মাহবুব। আইশা বলেন, ‘চাই না কেউ আমার জন্য ঝুলে থাকুক। তাই যেসব কাজ পেন্ডিং ছিল সেগুলো নিজে থেকে নির্মাতাদের বলে শেষ করেছি। তা ছাড়া একটা কাজের মধ্যে আমি আরেকটা কাজের চাপ নিতে চাই না।

প্রসূন রহমানের কাজ ভালো লাগে আইশার। বিশেষ করে ‘সুতপার ঠিকানা’ আইশার খুব পছন্দের ছবি। অপর্ণা ঘোষ অভিনীত চরিত্রটি মনে গেঁথে আছে তাঁর। প্রসূনের কাছ থেকে ‘শেকড়’-এর প্রস্তাব পেয়ে বেশ উচ্ছ্বসিত আইশা।

প্রথমত ‘সুতপার ঠিকানা’ নির্মাতার সঙ্গে কাজের সুযোগটা হাতছাড়া করতে চাননি। তার ওপর গল্প শুনে বর্তে গেলেন পুরোপুরি। আইশা  বলেন, ‘আমি সব সময় ভালো গল্পের অপেক্ষায় থাকি। গল্পটা শুনেই ভালো লাগে। আমার চরিত্র সম্পর্কে জানার পর আরো ভালো লাগে। মনে হলো, আমি তো এমন কিছুর জন্যই অপেক্ষা করছিলাম। সঙ্গে সঙ্গে প্রসূন ভাইকে হ্যাঁ বলে দিলাম।’

দেশে কত কত অভিনেত্রী, প্রসূন কেন আইশাকেই বাছলেন? পরিচালকের কাছে সেটাও জানতে চেয়েছিলেন আইশা। প্রসূন তাঁকে জানান, চরিত্রটির জন্য লম্বা, স্লিম ও লম্বা মুখের মেয়ে দরকার। অনেককেই দেখেছেন, পছন্দ হয়নি প্রসূনের। আইশার কথা পরিচালককে বলেন এফ এস নাঈম। প্রস্তাব দেওয়ার আগে আইশার ছবি ও কিছু কাজ দেখে নিয়েছিলেন প্রসূন। ‘শেকড়’-এ আইশার সহশিল্পীও নাঈম।

ফাল্গুনী সমাচার
ছবিতে আইশা অভিনয় করবেন ফাল্গুনী নামের এক তরুণীর চরিত্রে। চরিত্রটি সম্পর্কে বিস্তারিত বলবেন না, সেটা জানা কথা। তবে ধারণা দিয়েছেন। ফাল্গুনী উচ্চাঙ্গসংগীত খুব পছন্দ করে, রবীন্দ্রসংগীতের তালিমও নেয়। খুব সাধারণ মেয়ে, অল্পতেই খুশি হয় আবার কষ্টও পায়। আইশা বলেন, ‘আমার মুখে শুনে হয়তো চরিত্রটা খুব সাদামাটা মনে হচ্ছে, তবে পর্দায় অসাধারণ লাগবে। কারণ গল্পের পরতে পরতে আছে টুইস্ট।’

ঈদেই পাঁচ নাটক
শুরু থেকেই টিভিতে কম কাজ করতে ভালোবাসেন। সারা বছরে পাঁচ-সাতটা নাটকে দেখা যায় তাঁকে। তবে এ বছর রোজার ঈদেই পাঁচটি নাটক প্রচারিত হয়েছে তাঁর। ‘সারা বছরের নাটক এই ঈদেই প্রচারিত হয়ে গেছে। নিজেও বুঝতে পারিনি ঈদে এতগুলো নাটক আসবে। দর্শক নাটকগুলো দেখে ভালো-মন্দ মিলিয়ে প্রতিক্রিয়া দিচ্ছেন। কোনোটিতে হয়তো আমার অভিনয় ভালো লেগেছে তাঁদের, কোনোটির নির্মাণ বা গল্প। আমি সবার প্রতিক্রিয়াকে সম্মান জানাই’, বলেন আইশা।

কোরবানির ঈদে নেই
সামনে কোরবানির ঈদ। ‘শেকড়’-এর কারণে ঈদের কোনো নাটক করছেন না আইশা। তবে পুরনো দু-একটা নাটক প্রচারে আসতে পারে। যদি না আসে, তাহলে কোরবানির ঈদে টিভিতে তাঁকে পাওয়া যাবে না। এই সময়ে বিজ্ঞাপনচিত্রও করবেন না, থাকবেন না উপস্থাপনায়ও।

আপাতত ওটিটি নয়
ওটিটি প্ল্যাটফরমে নিয়মিতই কাজ করেছেন। আপাতত ওটিটিতেও দেখা যাবে না তাঁকে। কারণ ভালো গল্প ও চরিত্রের অভাব। আইশা বলেন, ‘ভালো চরিত্র পেলে স্বল্প সময়ের জন্যও উপস্থিত হতে চাই। চরিত্র ভালো না হলে দীর্ঘ সময় পর্দায় উপস্থিত থেকেও লাভ নেই। আমার কাছে ওটিটির যে প্রস্তাবগুলো আসছে কোনোটিরই গল্প পছন্দ হচ্ছে না। সে কারণে আপাতত বিরতি।’

নবীন নিউজ/আর

আরও খবর

news image

​কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'

news image

১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি

news image

হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই

news image

ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা

news image

৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও

news image

প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া

news image

বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন

news image

সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী

news image

ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী

news image

ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম

news image

‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’

news image

কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা

news image

বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা

news image

আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন

news image

৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক

news image

‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’

news image

আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

news image

আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী

news image

বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী

news image

হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী

news image

বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান

news image

জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী

news image

‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’

news image

জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার

news image

‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’

news image

আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম

news image

অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার

news image

তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার

news image

প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা

news image

‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’