নবীন নিউজ, ডেস্ক ০৩ মে ২০২৪ ০৭:৫৩ পি.এম
বলিউড বাদশা শাহরুখ খানের কন্যা সুহানা খান। বাবার পথে নিজের পথ সুগম করতে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন। এরই মধ্যে একটি শর্টফিল্ম এবং একটি পূর্ণাঙ্গ সিনেমা মুক্তি পেয়েছে তার।
বতর্মানে বাবার সঙ্গে একই সিনেমায় অভিনয় শুরু করেছেন সুহানা। গত বছর জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে শাহরুখ ও গৌরী দম্পতির কন্যা সুহানা খানের অভিষেক হয়। গত বছরই যুক্তরাষ্ট্রভিত্তিক একটি নামি প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও নির্বাচিত হন সুহানা। এবার লাক্সের পরবর্তী ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে যাচ্ছেন এই অভিনেত্রী।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, শাহরুখ খানের কন্যা সুহানা খানকে লাক্সের পরবর্তী অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করা হবে। এর আগে শাহরুখ খান নিজেও এ প্রতিষ্ঠানের সঙ্গে একাধিকবার কাজ করেছেন। বহুবছর ধরে লাক্স বলিউড ডিভাদের নতুন পরিচয় দিয়েছে। সেই লাক্সের এবার নতুন মুখ হলেন সুহানা। জানা গেছে, সোমবার (২৯ এপ্রিল) থেকে লাক্সের নতুন বিজ্ঞাপনের শুট শুরু করছেন শাহরুখকন্যা।
এর আগে শাহরুখকেও দেখা গিয়েছিল লাক্সের বিজ্ঞাপনে। ২০০৫ সালে লাক্সের সঙ্গে পথচলা শুরু করেন শাহরুখ খান। লাক্সের একটি বিজ্ঞাপনে গোলাপের পাপড়ি ভরা বাথটাবে শাহরুখকে শুয়ে থাকতে দেখা যায়। আর তাকে ঘিরে দাঁড়িয়ে হেমা মালিনি, কারিনা কাপুর খান, শ্রীদেবী, জুহি চাওলা। বাবার পথ অনুসরণ করে একই পথে হাঁটতে যাচ্ছেন সুহানা।
মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইনস্টিটিউশন থেকে পড়াশোনা শেষ করে ব্রিটেনের আরডিংলে কলেজে পড়াশোনা করেন সুহানা। তারপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানকার নিউ ইয়র্ক ইডিনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ বিষয়ে পড়াশোনা শেষ করেছেন তিনি।
সামনে সুহানাকে দেখা যাবে সুজয় ঘোষের পরিচালনায় একটি চলচ্চিত্রে। ‘কিং’ নামের সিনেমাটিতে তার বাবা শাহরুখ খানও থাকছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। জানা যাচ্ছে, সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশ্যে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে। কিং খানকে ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যেতে পারে। যিনি রহস্য সমাধানে সুহানাকে চালিত করবেন। এটি ঘিরে ইতোমধ্যেই দর্শক আগ্রহ তুঙ্গে।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’