নবীন নিউজ, ডেস্ক ০১ মে ২০২৪ ১০:৩৬ এ.এম
এক ফ্রেমে ধরা দিলেন দেশীয় শোবিজ অঙ্গনের জনপ্রিয় সব তারকা সুন্দরী। যেখানে হাস্যোজ্জ্বল মুখে চেয়ে আছেন কিংবদন্তি সুবর্ণা মুস্তাফা থেকে শুরু করে আফসানা মিমি, জয়া আহসান, অপি করিম, ঈশিতা, বিদ্যা সিনহা মিম, আজমেরী হক বাঁধন, কুসুম শিকদার, মৌসুমী হামিদ, মুমতাহিনা চৌধুরী টয়া, পিয়া জান্নাতুল প্রমুখ। এ ছাড়া এ সময়ের সুন্দরী মিম মানতাসা, শাম্মি ইসলাম নীলাও আছেন তাদের সঙ্গে।
সোমবার (২৯ এপ্রিল) রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বসেছিল জমকালো সেই আসর।
যেটার আয়োজক প্রসাধনী ব্র্যান্ড লাক্স। ১০০ বছর উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি সাজিয়েছিল তারা। সেখানেই দেখা মিলল সব তারকার। লাক্স-এর মাধ্যমেই শোবিজ অঙ্গনে পা রেখেছিলেন এই সময়ের এই জনপ্রিয় তারকাদের অধিকাংশ।
জমকালো এই সন্ধ্যায় পারফর্ম করেছেন বিদ্যা সিনহা মিম। যার শোবিজে পথচলা শুরু হয় ২০০৭ সালে, ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’র মাধ্যমে। তাই নিজের অনুভূতি প্রকাশ করেছেন এভাবে, ‘এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার ইমোশনাল জার্নি আছে। আমার মনে হয়, হাজারো মেয়ের স্বপ্ন পূরণে ভূমিকা রাখে তারা।
এই একই প্ল্যাটফরমের মাধ্যমে ২০০৯ সালে আত্মপ্রকাশ করেন মেহজাবীন চৌধুরী।
২০১০ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’র মাধ্যমে শোবিজে পা রেখেছেন এ প্রজন্মের অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। তিনি বললেন, ‘প্রতিষ্ঠান দুটির সঙ্গে আমার সম্পর্ক অন্যরকম। সব সময় তাদের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমাকে একটা প্ল্যাটফরম দিয়েছে, যার মাধ্যমে টয়া হিসেবে দেশের মানুষের কাছে আমি পরিচিতি পেয়েছি এবং কাজ করে যাচ্ছি।’
এ ছাড়া বর্ণিল এই আয়োজনে উপস্থিত ছিলেন নন্দিত নায়িকা চম্পা, তরুণ অভিনেত্রী সারিকা সাবাহ, গায়িকা নন্দিতাসহ অভিনয় ও সংগীতাঙ্গনের আরো অনেক শিল্পী।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’