আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। শুক্রবার (২৩ ফেব্রæয়ারি) দুপুরে রাজশাহীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান তিনি।
প্রতিবারের মত রমজান মাসে বাড়তি মুনাফা করার হীন উদ্দেশ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, অসাধু ব্যবসায়ীরা এবার পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকালই (বৃহস্পতিবার) সংসদে খাদ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি কয়েকদিনের মধ্যে সারা দেশের ডিসি-এসপিদের ঢাকায় ডাকছেন। তিনি তাদেরকে নির্দেশ দেবেন কীভাবে ব্যবস্থা নেওয়া হবে।
সালমান এফ রহমান বলেন, এখন ডলারের কোনো সংকট নেই। কিছুদিন আগেও ডলার পাওয়া যাচ্ছিল না। এখন ডলার আছে, তবে দাম একটু বেশি।
তিনি আরো জানান,এ ব্যপারে তার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা হয়েছে। তিনি এরই মধ্যে কিছু পদক্ষেপ নিয়েছেন। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে ডলারের রেট একটা জায়গায় দাঁড়াবে।
এ সময় আসন্ন রমজানে কোনো ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা।
তিনি বলেন, ‘অসাধু ব্যবসায়ীরা যে কাজটা করে, তার জন্য কঠোর ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার সংসদে খাদ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। কয়েক দিনের মধ্যে উনি সারা দেশের ডিসি-এসপিদের ঢাকায় ডাকছেন। তাদের উনি নির্দেশ দেবেন, কীভাবে ব্যবস্থা নেয়া হবে।’
আসন্ন রমজান মাস সুন্দরভাবেই শেষ হবে আশা প্রকাশ করে সালমান এফ রহমান বলেন, রমজানের আগে নিত্যপণ্যের দাম বাড়ার প্রশ্নগুলো হয়। আবার রমজান ইনশাল্লাহ খুব সুন্দরভাবেই শেষ হয়। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই রমজানও ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালোভাবেই কাটাব। কোনো সমস্যা হবে না। দোকানদাররা যদি পণ্য মজুদও করে, তাহলে সেটা যদি রমজানে না ছাড়ে, তাহলে তো তার লোকসান হয়ে যাবে।
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন