নবীন নিউজ, ডেস্ক ০৩ মে ২০২৪ ১১:০০ এ.এম
অবাক সবাই। যে নির্মাতার সিনেমা দিয়ে অর্ধযুগ আগে অভিষেক, এত লম্বা সময় পরে তার সঙ্গে নাম জড়িয়েই কিনা প্রেমের গুঞ্জন। অবাক হয়েছেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলাও। তিনি ভাবতেও পারেননি এমন কথা তাকে শুনতে হবে।
বিনোদন জগতে প্রেম-বিরহ, বিচ্ছেদ নিত্যদিনের ঘটনা হিসেবেই জানেন সবাই। এখন আর এটাকে সেভাবেই কেউ গুরুত্ব দেন না। কিন্তু মানুষটা যখন সুবর্ণা মুস্তাফার স্বামী তখন স্বাভাবিকভাবেই নড়েচড়ে বসেছে ভক্ত ও গণমাধ্যম।
এদিকে আজ মুক্তি পাচ্ছে বদরুল আনাম সৌদের নতুন ছবি ‘শ্যামাকাব্য’। যে ছবির নায়িকা হিসেবে আছেন এই নীলা। অনেকের ধারণা একসঙ্গে সিনেমা করতে গিয়েই তাদের এই প্রেমের সূত্রপাত। যদিও পুরো বিষয়টি একটা গুঞ্জন হিসেবে উড়িয়ে দিয়েছেন দুজনই।
বলে রাখা ভালো, বড় পর্দায় নীলাঞ্জনা নীলার অভিষেক হয় বদরুল আনাম সৌদের হাত ধরেই। সৌদের সিনেমা ‘গহীন বালুচর’ এ প্রথম পর্দার সামনে আসেন নীলা। এবার একই নির্মাতার সঙ্গেই ‘শ্যামাকাব্য’ দিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন তিনি। কিন্তু এর মাঝেই গুঞ্জন উঠেছে নির্মাতা সৌদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নীলা।
শোনা যাচ্ছে, গোপনে নাকি জমে উঠেছে তাদের প্রেমের রসায়ন। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নীলা। নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জন নাকি স্রেফ গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি দেশের এক সংবাদমাধ্যমে নীলা বলেন, ‘তার সঙ্গে বড় পর্দায় আগেও কাজ করেছি। তার পুরো টিমের সঙ্গেই আমার পারিবারিক একটা সম্পর্ক।
তিনি ভীষণ পছন্দের একজন ডিরেক্টর আমার। খুব ভালো করে বোঝাতে পারেন।’
তবে প্রেমের প্রসঙ্গে নীলা বলেন, ‘এ রকম কথা কখনোই শুনিনি। এটা কোথা থেকে এলো! এটা পুরোই ফালতু একটি কথা।’
প্রেমের বিষয়টি স্রেফ গুঞ্জন পুরো জানিয়ে নীলা বলেন, ‘এটাকে পুরোই হাস্যকর লাগল আমার কাছে। আমি জানি না এটা কারা ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে, কিভাবে ছড়াচ্ছে? এটা জাস্ট একটা ফালতু কথা। কেন এ ধরনের কথা উঠল আমি নিজেও জানি না। এটা কিভাবে সম্ভব!’
এদিকে আগামী ৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নীলা অভিনীত ‘শ্যামাকাব্য’ সিনেমা। এতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। সরকারি অনুদানে নির্মিত ‘শ্যামাকাব্য’ পরিচালনার পাশাপাশি কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন সৌদ নিজেই। প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী সৌদ।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’