নবীন নিউজ, ডেস্ক ২৯ এপ্রিল ২০২৪ ১০:০০ এ.এম
‘বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয়, আমি তার জিম্মা নিয়ে বলছি। আমি যেটা বলছি, তা যদি মিথ্যা হয় তাহলে এই মাঠে আপনারা সবাই মিলে এসে থুথু ফেলবেন, আর সেই থুতুটা আমি চাটবো।'
পশ্চিমবঙ্গের 'বর্ধমান পূর্ব' লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে এক নির্বাচনি প্রচারণায় এসব মন্তব্য করেন মিঠুন।
এদিনের সভা ছিল ধাত্রীগ্রাম ফুটবল ময়দানে। সেই সভা থেকে তার বার্তা 'মুসলমানদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা বিশ্বাস করেন যে বিজেপি আপনাদের পছন্দ করে না। এটা ভুল। বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয়। আমি তার জিম্মা নিয়ে বলছি।'
'সংশোধিত নাগরিকত্ব আইন' (সিএএ) ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকারকে নিশানা করে মিঠুন বলেন 'সিএএ নিয়ে ওরা (মমতা) কি বলছে? বলছে দেশ থেকে বার করে দেবে, তোমাদের নাগরিকত্ব চলে যাবে, তোমরা রেশন পাবে না, তোমরা না খেতে পেয়ে মারা যাবে। তোমরা কখনো নাগরিকত্বের জন্য আবেদন করবে না।'
কিন্তু আমি বলব সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। যারা নাগরিক নয় বা যাদের নাগরিকত্ব নেই, তাদের নাগরিক করার আইন হলো সিএএ। এটা শুধু মুসলমানদের জন্য নয়, এটা আমার জন্যও। আমি ভারতবাসী হলে আমাকে, তোমাকে, হিন্দু-খ্রিস্টান সকলকেই এটা জমা করতে হবে। আর উনি (মমতা ব্যানার্জি) এটাকে নিয়ে মিথ্যা কথা বলে যাচ্ছেন।'
এসময় মিঠুন বলেন 'চলুন একটা চ্যালেঞ্জ করছি। আমি যেটা বলছি সেটা যদি মিথ্যে হয় তবে, আপনারা সবাই মিলে এই ময়দানে থুথু ফেলবেন এবং আমি সেটা চাটবো। আমি এত বড় কথা বললাম।' মিঠুনের ওই মন্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
উল্লেখ্য গত ১১ মার্চ বিজ্ঞপ্তি জারি করে গোটা দেশে সিএএ লাগু করে ভারতের কেন্দ্রীয় সরকার। এই আইনে বলা রয়েছে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর বা তার আগে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে আসা সংখ্যালঘুরাদের ভারতীয় নাগরিকত্ব দেয়া হবে। যদিও এই আইনের বিরোধিতা করেছে তৃণমূল। দলের নেত্রী মমতা ব্যানার্জির অভিযোগ এই আইনে কেউ আবেদন করলেই তারা বেনাগরিক হয়ে যাবে। তারা সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হবেন। তাদের ৫ বছরের জন্য ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে।'
অভিনেতা বলে কথা! তাই ডায়লগ হবে না তা কি কখন হয়? এদিনের মঞ্চ থেকে দর্শকদের চাহিদা মেনে তাও করলেন। বাংলা ছবি একটি জনপ্রিয় ডায়লগের কিছুটা পরিবর্তন করে তিনি বলেন 'চিমটি কাটবো এখানে... লাল পিঁপড়ের জ্বলনটা হবে ওখানে।'
তাকে ফের বলতে শোনা যায় 'নাম আমার তুফান। বছরে এক আধবার আসি। এবার বারবার আসবো, তোমাদের সাথে দেখা করার জন্য।'
ফের বলেন 'আমি খবর পড়ি না, আমি খবর দেখি না, আমি খবর তৈরি করি।'
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’