মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

নতুন প্রধান বিচারপতির সামনে ৫ চ্যালেঞ্জ, বলছেন আইনজীবীরা

নবীন নিউজ ডেস্ক ১২ আগষ্ট ২০২৪ ০৮:৫১ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

বিচার বিভাগের সব খাতে সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দিয়েছেন আইনজীবীরা। তারা বলছেন, মামলার জট কমানো, আস্থা ফেরানো, দুর্নীতি ও হস্তক্ষেপমুক্ত রাখাসহ নতুন প্রধান বিচারপতির সামনে রয়েছে পাঁচ চ্যালেঞ্জ। অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলছেন, বিচার বিভাগকে সিন্ডিকেটমুক্ত রাখতে, বিচারপ্রার্থীর আস্থা ফেরাতে এবং রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে সব ধরনের ব্যবস্থা নেবেন নব নিযুক্ত প্রধান বিচারপতি।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে চলছে রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের আলাপ। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় বিচার বিভাগ নিয়ে। কেন না আওয়ামী লীগের ১৫ বছরে বিচার বিভাগকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে রাজনৈতিক হাতিয়ার হিসেবে। এছাড়া নানা কারণে মানুষের-আস্থা ভরসার শেষ আশ্রয়স্থলের ওপর আস্থায় চিড় ধরে বিচারপ্রার্থীর।

শনিবার (১০ আগস্ট) আন্দোলনের মুখে পদত্যাগ করেন ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। পদত্যাগ করেন আপিল বিভাগের আরও পাঁচ জন বিচারপতি। সঙ্গে সঙ্গে সৈয়দ রেফাত আহমেদকে ২৫তম প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। রোববার (১১ আগস্ট) অনুষ্ঠিত হয় শপথ।

 আইনজীবীরা বলছেন, মামলার জট কমানো, আস্থা ফেরানো, দুর্নীতি ও হস্তক্ষেপমুক্ত রাখাসহ নতুন প্রধান বিচারপতি সামনে রয়েছে পাঁচ চ্যালেঞ্জ।

হাইকোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান সময় সংবাদকে বলেন, নির্বাহী বিভাগ বিশেষ করে আইন মন্ত্রণালয় দ্বারা শৃঙ্খলিত ছিল বিচার বিভাগ। এছাড়া ছিল দলীয় আনুগত্যের সংস্কৃতি। এখন মূল চ্যালেঞ্জটা হচ্ছে, এগুলোকে ভেঙে চুরমার করে দেয়া।


সুপ্রিম কোর্টের আইনজীবী ড. কাজী জাহেদ ইকবাল বলেন, বিচার বিভাগে যে নিয়োগ প্রক্রিয়া, সেটা স্বচ্ছ হওয়া দরকার। যারা বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন, তারা যেন স্বচ্ছতা এবং আইনানুগ আচরণটা অব্যাহত রাখেন। সেই জায়গাটা নিশ্চিত করা দরকার।
 
অ্যাটর্নি জেনারেলের আশা, আস্থা ফেরাতে এবং প্রভাবমুক্ত রাখতে বিচার বিভাগকে ঢেলে সাজাবেন প্রধান বিচারপতি।
 
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক। এই পুনর্জন্মকে প্রতিষ্ঠানিক রূপ দিতে গেলে তারা এই সংবিধানকে সমুন্নত রাখবেন, রক্ষা করবেন এই শপথ নিতে হবে। সেখানে তাদেরকে মানসিকভাবে সচেতনতা উন্নত করতে হবে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, শুধু স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করায় নয়, ভবিষ্যতে যাতে কেউ স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেজন্য দরকার সাংবিধানিক সংস্কার।

সমন্বয়ক তাহমিদ বলেন, সংবিধানের একটি যৌক্তিক সংস্কার করা উচিত, যতে পরবর্তীকালে স্বৈরাচার তৈরি হতে না পারে। বহুদলীয় গণতন্ত্র যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি। এখানে যেন কোনো একক দলের প্রাধান্য না থাকে বা একক দলের প্রাধান্য থাকলেও যেন কেউ স্বৈরাচারে রূপান্তর হতে না পারে।
 
শুধু বিচার বিভাগই নয়, সাংবিধানিক সব প্রতিষ্ঠান সংস্কার ও শক্তিশালী করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন