বুধবার ০৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

১০ বছরে ১০০ ক্যানসার-কিডনি রোগীর চিকিৎসা করিয়েছি

নবীন নিউজ, ডেস্ক ২৮ এপ্রিল ২০২৪ ০৩:১৭ পি.এম

সংগৃহিত ছবি

গত এক দশকে ১০০ জনের বেশি ক্যান্সার ও কিডনি রোগীর চিকিৎসা করিয়েছে ব্যান্ড দল ‘অ্যাশেজ’। এই ব্যান্ড দলটি নিজেদের কনসার্ট থেকে উপার্জিত টাকার একটি ভাগ খরচ করে মানুষের জন্য। শনিবার (২৭ এপ্রিল) সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে এমনটাই জানালেন ব্যান্ডের ভোকাল ইভান। 

ক্লাস নাইন থেকে সংগীত চর্চার সূচনা। এরপর বন্ধুদের নিয়ে ব্যান্ড দল গড়ে তোলা এবং মৌলিক গানসহ আত্মপ্রকাশ। অতঃপর তরুণ প্রজন্মের কাছে আলাদা অবস্থান করে নেন ‘অ্যাশেজ’ ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান। গানের পাশাপাশি সমাজসেবায়ও বেশ সরব এই সংগীতশিল্পী।

শনিবার (২৭ এপ্রিল) নিজের ফেসবুকে ইভান লিখেছেন, কোনো রকম ফেসবুক লাইভ কিংবা সংগঠন না খুলে, অ্যাওয়ার্ড, গণমাধ্যম, প্রচারণা ছাড়া গত ১০ বছরে চিকিৎসা করিয়েছি ১০০ জন ক্যান্সারে আক্রান্ত রোগী অথবা জটিল কিডনি রোগীদের। যাদের অনেকে বেঁচে আছেন। অনেকে মারা গেছেন।

শ্রোতাপ্রিয় এই গায়ক আরো লিখেছেন, ‘অ্যাশেজ’ এমন একটি ব্যান্ড, যারা প্রত্যেকটি কনসার্ট থেকে উপার্জিত টাকার একটি ভাগ খরচ করে মানুষের জন্য। এটা চলতে থাকবে।

গ্রাম থেকে গ্রামে। শহর থেকে শহরে।  বিষয়টি নিয়ে একটি গণমাধ্যমে তিনি বলেন, আমরা কখনো চাইনি কোনো ব্যানারের মাধ্যমে কাজটি করতে। যখন কনসার্ট করতাম তখন অনেকেই এসে বলতেন একজনের ক্যান্সার হয়েছে কিংবা কিডনি প্রতিস্থাপন করতে হবে। আপনি যদি কনসার্টটি করে দেন, তাহলে ওই রোগীর চিকিৎসার খরচ তোলা সহজ হয়।

তখন মনে হয়েছে কাজটি আমার জন্য সহজ। এর পর থেকে প্রতিমাসে এক-দুটি করে চ্যারিটি শো করতে থাকি। অনেক সময় নিজেই অ্যারেঞ্জ করতাম। কনসার্ট থেকে টাকা তুলতাম। একই সঙ্গে দেশজুড়ে যারা বিচ্ছিন্নভাবে ক্যাম্পেইন করেন, তাদের বলতাম অর্থ সংগ্রহ করে ওই ব্যক্তিকে (রোগী) সহায়তা করতে।

ইভান আরো বলেন, আমরা সব সময় মানুষের কাছে টাকা না চেয়ে মাঝে মাঝে নিজেরাই কনসার্ট থেকে আয়ের একটা অংশ দেওয়া শুরু করি। চ্যারিটি করা শুরু করি। ওইসব কনসার্ট থেকে পাওয়া আমার পারিশ্রমিকের পুরোটাই দিতাম। পাশাপাশি সাউন্ডের লোকজনসহ আরো যারা আমাদের সঙ্গে যুক্ত থাকেন, তাদেরও চ্যারিটি কনসার্টগুলো থেকে পারিশ্রমিক কম নিতে বলতাম। তারাও হাসিমুখে কম নিতেন। সে সময় আমাদের সঙ্গে অন্য যে ব্যান্ডগুলো গান করত, তারাও এ ব্যাপারে সাহায্য করত। নামমাত্র পারিশ্রমিক নিত। নাম প্রকাশে অনিচ্ছুক বড় একটা অংশ ভালো অঙ্কের অর্থ সাহায্য করত। তখন আমার মনে হয়েছে, মানুষ আসলেই অনেক ভালো।

ইভানের এই পোস্টের পর সামাজিক মাধ্যমে তাকে ও তাঁর ব্যান্ড দলকে ভালোবাসায় সিক্ত করছেন ভক্ত-অনুরাগীরা। আজকাল যেখানে কেউ কাউকে বিন্দু পরিমাণ সাহায্য করে সিন্ধুসম আয়োজন করে প্রচার করে। সেখানে ইভানের বিন্দুমাত্র আগ্রহ নেই প্রচারে। আগের মতোই প্রচারবিমুখ থাকতে চান। সুরে সরব হয়ে শ্রোতাদের আত্মিক প্রশান্তি দেওয়ার পাশাপাশি নীরবে হতে চান অসহায়ের সহায়।

নবীন নিউজ/আর

আরও খবর

news image

​কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'

news image

১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি

news image

হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই

news image

ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা

news image

৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও

news image

প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া

news image

বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন

news image

সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী

news image

ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী

news image

ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম

news image

‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’

news image

কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা

news image

বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা

news image

আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন

news image

৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক

news image

‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’

news image

আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

news image

আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী

news image

বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী

news image

হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী

news image

বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান

news image

জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী

news image

‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’

news image

জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার

news image

‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’

news image

আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম

news image

অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার

news image

তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার

news image

প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা

news image

‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’