নবীন নিউজ, ডেস্ক ২৬ এপ্রিল ২০২৪ ০১:৩২ পি.এম
গেল ঈদে ছয় শতাধিক নাটক প্রচার হলেও মাত্র দুটি কাজ দিয়ে আলোচনায় রয়েছেন অভিনেত্রী পারসা ইভানা। তার অভিনীত ‘শেষমেশ’ ও ‘সন্ধ্যা ৭টা’ নাটক দুটি দর্শক সাড়া পেয়েছে। অভিনয় ও সমসাময়িক বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসুদুর রহমান
ঈদের পর শুটিংয়ে ফিরেছেন?
এখনও ফেরা হয়নি। আগামী সপ্তাহে একটি নাটকের শুটিং আছে। আশিকুর রহমানের পরিচালনায় এতে আমার সহশিল্পী হিসেবে থাকছেন জিয়াউল হক পলাশ। নাটকটির নাম চূড়ান্ত হয়নি। এর শুটিং শেষ করে ইমেল হকের পরিচালনায় একটি কাজ করার কথা রয়েছে। সম্ভবত এ নাটকেও আমার বিপরীতে অভিনয় করবেন পলাশ।
গরমে সময় কেমন কাটছে?
কয়েক দিন ধরে আমি শারীরিকভাবে অসুস্থ। জ্বর এসেছে। বাসাতেই আছি। এমনিতেই আমি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হই না, তার মধ্যে প্রচণ্ড গরম চলছে।
ঈদে প্রচারিত আপনার নাটক থেকে কেমন সাড়া পেলেন?
এবারের ঈদে আমার দুটি নাটক প্রচার হয়েছে। কাজল আরেফিন অমির ‘শেষমেশ’ ও জিয়াউল হক পলাশের পরিচালনায় ‘সন্ধ্যা ৭টা’। দুটি নাটক থেকেই ভালো প্রতিক্রিয়া পেয়েছি। ঈদ বিনোদন শেষ হয়ে গেলেও দর্শকের প্রশংসা ফুরায়নি। এখনও সাড়া পাচ্ছি। সামাজিক যোগাযোগের মাধ্যমের পাশাপাশি সরাসরি এখনও প্রশংসা অব্যাহত রয়েছে। বাসা থেকে বের হলে অনেকেই কাছে এসে প্রতিক্রিয়া প্রকাশ করেন। সেদিন যমুনা শপিং মলে এক মেয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেন। ঈদের নাটকের প্রশংসা করলেন। ঈদের দুই দিন পর ফ্যান্টাসি কিংডম আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা আমাকে ঘিরে ধরেন। এসব ভাবতে সত্যিই খুব ভালো লাগে। আমরা শুধু অর্থের জন্য অভিনয় করি না। দর্শকের ভালোবাসার জন্য কাজ করি। দর্শকের ভালোবাসায় আমি মুগ্ধ। এর আগে অভিনয়ের প্রশংসা পেলেও ‘শেষমেশ’ নিয়ে দর্শকের এতো ভালোবাসা পাইনি।
এ নাটকে অভিনয়ের সময় এমন প্রাপ্তি আশা করেছিলেন?
প্রতিটি কাজ নিয়েই একজন শিল্পী ভালো কিছু আশা করেন। তবে প্রত্যাশার চেয়েও বেশি প্রাপ্তি জুটেছে ‘শেষমেশ’ নাটকে। এই নাটকের চিত্রনাট্য হাতে পেয়ে কেঁদেছিলাম। কারণ এর কিছুদিন আগে আমার নানু ব্রেইন স্ট্রোকে মারা যান। অভিনয়ের সময়ও আবেগ ধরে রাখতে পারিনি। কান্না করেছিলাম। শুটিংয়ের সময় অনেকেই কেঁদেছেন। নাটকটি দর্শদেরও কাঁদিয়েছে।
পলাশের সঙ্গে বেশি কাজের বিশেষ কোনো কারণ আছে কী?
কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে আমাদের একসঙ্গে কাজ শুরু হয়েছিল। এ নাটকে দর্শকরা আমাদের খুব ভালোভাবে গ্রহণ করেন। তাদের চাহিদার কারণেই একসঙ্গে বারবার দেখা যাচ্ছে আমাদের। অমি অনেকটা ঝুঁকি নিয়েই পলাশ-পারসা ইভানা জুটি গড়ে তোলেন। এখন সেই জুটি দর্শকের জনপ্রিয়তায় পেয়েছে।
নৃত্য দিয়ে আপনার শোবিজে আগমন। এই মাধ্যমে নেই কেন?
অভিনয়ের কারণে মাঝে কিছু দিন নাচে সময় দিতে না পারলেও এখন দুটোই সমান তালে করছি। এখন তো আসলে নাচের তেমন কোনো প্রোগ্রাম হয় না। ঈদে বিটিভি প্রযোজিত একটি নাচের অনুষ্ঠানের প্রস্তাব এলেও ‘শেষমেশ’ নাটকের জন্য করতে পারিনি। আর হিন্দি গানের সঙ্গে নিজেকে উপস্থাপন করা সম্ভব নয় বলেই আমি সব ধরনের করপোরেট প্রোগ্রাম করি না।
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’