নবীন নিউজ, ডেস্ক ২৫ এপ্রিল ২০২৪ ০৪:৪৩ পি.এম
দীর্ঘ বিরতির পরে অভিনয়ে ফিরছেন বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। সবশেষ ২০০৭ সালে ‘ঝুম বরাবর ঝুম’ চলচ্চিত্রে সবশেষ তাকে মূল নারী প্রধান চরিত্রে দেখা গিয়েছিল।
মঙ্গলবার (২৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম পেজে একটি পোস্ট দিয়ে বিষয়টি অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন। জানান, ‘লাহোর ১৯৪৭’-এর শুটিং শুরু করেছেন তিনি।
নিজের নতুন সিনেমার শুটিং সেট থেকে রাজকুমার সন্তোষীর সঙ্গে প্রথম ছবিও শেয়ার করেছেন প্রীতি। ছবিটি প্রকাশের পরপরই ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করছেন।
‘লাহোর ১৯৪৭’ সিনেমায় প্রীতি জিনতার বিপরীতে অভিনয় করছেন সানি দেওল। আমির খানের প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি পরিচালনা করছেন রাজকুমার সন্তোষী। প্রীতি ও সানি ছাড়াও ছবিতে অভিনয় করছেন শাবানা আজমি, অভিমন্যু সিং, আলি ফজল, এবং মোনা সিং।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, এ সিনেমায় অতিথি শিল্পী হিসেবে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমিরকে দেখা যেতে পারে। যদিও এই বিষয়ে কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি।
১৯৯৮ সালে ‘দিল সে’ চলচ্চিত্রে মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন প্রীতি। এরপর ‘সোলজার’, ‘সংঘর্ষ’, ‘কেয়া কেহেনা’, ‘দিল চাহতা হ্যায়’, ‘বীর জারা’র মতো আইকনিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।
২০১৮ সালে ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’-এ নায়িকা হিসেবে সবশেষ দেখা গিয়েছিল তাকে। তবে সিনেমাটি তেমন সাফল্য পায়নি। ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি অনেক সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন।
২০১৬ সালে আমেরিকান ব্যবসায়ী জেনে গুডেনাফকে বিয়ে করে লস অ্যাঞ্জেলেসে থাকতে শুরু করেন প্রীতি। ২০২১ সালে সারোগেসির মাধ্যমে দুই সন্তান আসে দম্পতির কোল আলো করে। এরপরই অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন তিনি।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’