নবীন নিউজ ডেস্ক ১৩ এপ্রিল ২০২৪ ০৩:৫৯ পি.এম
সংগৃহীত ছবি
এবারের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ডজনখানেক সিনেমা। তবে প্রতিবারের মতো এবারের ঈদে দর্শক চাহিদা ও হল মালিকদের আগ্রহে এগিয়ে আছে শাকিব খানের সিনেমা।
প্রিয়তমা সিনেমার পর রাজকুমার নিয়ে হাজির হচ্ছেন শাকিব খান। একযোগে প্রায় ১২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই চলচ্চিত্র।
শাকিবের সিনেমার একচেটিয়া রাজত্বের কারণে অন্য সিনেমাগুলো চ্যালেঞ্জের মুখে পড়েছে। নিজেদের সিনেমা মুক্তি দেওয়ার জন্য প্রেক্ষাগৃহের সংকটে ভুগছে।
এতে বেশ ক্ষতির মুখে পড়েছেন চিত্রনায়ক আদর আজাদ। এই ঈদেই মুক্তি পাচ্ছে লিপস্টিক সিনেমা। চিত্রনায়িকা পূজা চেরিকে নিয়ে এই ছবি বানিয়েছেন আদর নিজেই। একই সঙ্গে অভিনয়ও করেছেন তিনি।
আদরের দাবি, ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার তালিকায় লিপস্টিক আলোচনার কেন্দ্রে আছে। ছবিটি যেন হল না পায় সে ব্যবস্থা করেছে একটি চক্র। ফলে বিরাট ক্ষতির মুখে পড়েছেন তিনি।
এই সিনেমা তৈরির পিছনে নিজের সব টাকা লগ্নি করেছেন আদর। এমন কী মায়ের জমানো টাকাও খরচ করেছেন ছবি নির্মাণে। ফলে সিনেমা মুক্তির অপরাজনীতির শিকার হয়ে কান্নায় ভেঙে পড়েছেন এই নায়ক।
আদর জানান, এখন ১৩–১৪টি ছবি মুক্তি যখন পাচ্ছে, তখন সবাই পেশিশক্তি, টাকার গরম, রাজনৈতিকসহ সব ক্ষমতা দেখাচ্ছে। দিন শেষে আমি পরিবারের জন্য যা করছি, আমার পরিবার আমার জন্য যা কিছু করছে, সব উৎসর্গ করে ছবিটা করছি। আমি এখন হল না পেলে কই যাব! আমার সব টাকা, মায়ের জমানো টাকা এই ছবির পেছনে লগ্নি করা। আমার গাড়িও বিক্রি করে দিয়েছি!
কথা বলতে বলতে একপর্যায়ে কেঁদে ফেলেন আদর। তিনি জানান, আমার গাড়ি বিক্রির টাকার চেয়েও মায়ের অনেক দিনের জমানো টাকা এই সিনেমায় বিনিয়োগ করা হয়েছে। আমি একটা সুস্থ প্রতিযোগিতা চেয়েছিলাম। আজ আমার সঙ্গে কোনো ক্ষমতাবান বড় ভাই নেই বলেই কী পিছিয়ে গেলাম?
রোমান্টিক থ্রিলার গল্পের সিনেমা ‘লিপস্টিক’। এর গল্পে দেখা যাবে, গ্রামের এক কিশোরী বুচি, যার চোখে মুখে নায়িকা হওয়ার স্বপ্ন। সে উদ্দেশ্যেই ঢাকায় আসা তার। সব আনুষ্ঠাকিতা প্রায় সম্পন্ন। এখন শুধু নায়িকা হওয়াটাই বাকি। নায়িকা হয়েও যান। এরপরই শুরু হয় অন্য এক জীবন।
সিনেমায় বুচি চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। তার নায়ক হিসেবে রয়েছেন আদর আজাদ। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
নবীন নিউজ/ পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’