নবীন নিউজ, ডেস্ক ০৪ এপ্রিল ২০২৪ ০১:৪৯ পি.এম
ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা অনন্ত জলিল। নানা সময়ে ভুল ইংরেজি বলে বা রোজা রেখে খেয়ে বিপাকে পড়েন তিনি। অভিনেতার এহেন কাজে নেটিজেনরাও ট্রল করতে ছাড় দেন না।
গত ৩০ মার্চ রাজধানীর নিউ মার্কেটে ‘এজে ভাই’ নামে একটি শোরুম উদ্বোধনের করেন অনন্ত জলিল। সেখানে ঘটে এক অপ্রীতিকর ঘটনার।
সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নায়ক জলিলের কয়েকজন ভক্ত অভিযোগ করেছেন, অভিনেতার সঙ্গে উপস্থিত নিরাপত্তাকর্মীরা তাদের সঙ্গে খুবই বাজে আচরণ করেছেন। অনন্ত জলিলের সঙ্গে থাকা বডিগার্ড তাদের দিকে বন্দুক তাক করেছেন এবং গুলি করে দেবেন বলেও হুমকি দিয়েছেন।
সেই ভিডিওটি দেখে দুঃখ প্রকাশ করেছেন অনন্ত জলিল। সব ভক্তদের উদ্দেশ্যে নিজের ফেসবুক পেজে সেই ভিডিও পোস্ট করে দীর্ঘ ক্যাপশন দিয়েছে এজে।
তিনি লিখেছেন, ‘আমি ভিডিওটা দেখে খুবই মর্মাহত এবং আমার যারা শুভাকাঙক্ষী আছেন তাদের জানাতে চাই আমার সঙ্গে আমার পার্সোনাল বডিগার্ড ব্যতীত অন্য কোনো গার্ড ছিল না। আমার সঙ্গে শুধু আমার একজন বডিগার্ড ছিল। তার নাম মো. সাদাত। যেই আপনাদের সাথে এ রকম ব্যবহার করুক না কেন তার জন্য আমি সত্যিই মর্মাহত। আমি যেখানেই যাই না কেন জনসাধারণের সাথে ভালো ব্যবহার করার জন্য আমার গার্ডদের আগে থেকে নির্দেশ দেওয়া থাকে। আমি কখনই সাধারণ মানুষের থেকে আলাদা কেউ না।’
অভিনেতা আরও বলেন, ‘আমি সব সময় সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকতে চাই। কারণ আমি সবাইকে ভালোবাসি এবং সবাইকে নিয়ে পথ চলতে চাই। নিউ মার্কেটের যেসব ভাই ও বোনেরা যারা আমার সাথে দেখা করতে এসেছিলেন। আমি কথা দিচ্ছি আমি অতি শিগগিরই আবার নিউ মার্কেটে আসব এবং আপনাদের সাথে দেখা করব ইনশাআল্লাহ।’
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’