বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় ১০ ঘণ্টা পর বেঁচে ফিরলেন ১৮ জেলে। রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পাথরঘাটা ঘাটে এসে এ তথ্য জানান ফিরে আসা জেলেরা।
এর আগে, শনিবার (১০ ফেব্রুয়ারি) পটুয়াখালী জেলার রাঙ্গাবালির সোনারচর দক্ষিণ বঙ্গোপসাগরে আটবাম এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গত ১ ফেব্রুয়ারি পাথরঘাটার মারুফের মালিকানা এফবি আল-আমিন ট্রলারসহ ১৮ জন জেলে সাগরে মাছ ধরতে যান। বঙ্গোপসাগরে কয়েকদিন মাছ ধরার পর আশানুরূপ মাছ না পাওয়ায় শনিবার (১০ ফেব্রুয়ারি) পটুয়াখালীর রাঙ্গাবালির দক্ষিণ দিকে বঙ্গোপসাগরে এসে আটবাম এলাকায় মাছ ধরার জন্য জাল ফেলেন জেলেরা। কিছুক্ষণ পর ওই ট্রলারের জেলেরা ঘুমিয়ে পড়েন।
ঘুম থেকে উঠে দেখতে পান ট্রলারের তলা ফেটে পানি ঢুকছে এবং ট্রলার ডুবে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ট্রলার থেকে লাফিয়ে সাগরে পড়ে ভাসতে থাকেন তারা। প্রায় ১০ ঘণ্টা পর অপর একটি ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করেন।
ট্রলার মালিক মো. মারুফ জানান, তার ট্রলারটি ডুবে গেছে। ট্রলারে থাকা ১৮ জেলে উদ্ধার হয়েছেন। তাদের চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ট্রলারডুবির ঘটনায় ১৮ জেলেই অক্ষত রয়েছেন।
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন