বিএনপির নেতাকর্মীদের মুক্তির সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
তিনি বলেন, গত ২৮ অক্টোবর বিচারপতির বাসভবনে হামলাসহ নানা ধরনের হামলার পরিপ্রেক্ষিতে বিএনপির অনেক নেতা-কর্মীকে আটক করা হয়েছিল। আইনি প্রক্রিয়ায় আদালত তাদের অনেককে মুক্তিও দিয়েছেন। তবে এর সঙ্গে নির্বাচনের কোন সম্পর্ক নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির নিয়মতান্ত্রিক আন্দোলনে কোনও বাধা দেবে না সরকার। তবে আন্দোলনের নামে তারা রাস্তা বন্ধ করে কোন জনদুর্ভোগ সৃষ্টি করলে, ভাঙচুর করলে, আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
বিএনপি বিরোধীদল হবে না মন্তব্য করে তিনি বলেন, যেহেতু তারা জাতীয় সংসদেই নেই, সে কারণে রাজনৈতিকভাবে বিরোধীদল হিসেবে গণ্য হতে পারে না বিএনপি।
এ সময় সৌদির সঙ্গে বাংলাদেশের বন্দিবিনিময় চুক্তি নিয়েও কথা বলেন আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে একটি বন্দিবিনিময় চুক্তি করার আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। চুক্তি অনুযায়ী সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি কোনও কর্মী যদি সেখানে অপরাধ করে, তাহলে তাকে ফেরত পাঠানো এবং বাংলাদেশে অবস্থানরত সৌদি কোন নাগরিক অপরাধ করলে তাকে ফেরত পাঠানো হবে নিজ নিজ দেশে।
মিয়ানমার থেকে আসা কোন রোহিঙ্গাকে আর আশ্রয় দেয়া হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির জন্য সে দেশ থেকে পালিয়ে আসা সেনাদের ফেরত পাঠানো হয়েছে। মিয়ানমার থেকে আসা কোন রোহিঙ্গাকে আর আশ্রয় দেয়া হবে না।
তিনি সে দেশের সেনাবাহিনীর সঙ্গে আরাকান বিদ্রোহীদের যে যুদ্ধ চলছে, সেটি বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেয়া সব রোহিঙ্গাকে ফেরত নেয়ার জন্যও অনুরোধ জানান।
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’