নবীন নিউজ ডেস্ক ০১ এপ্রিল ২০২৪ ১১:১৯ এ.এম
সংগৃহীত ছবি
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত এক সপ্তাহ ধরে বাসের অগ্রিম টিকিট বিক্রি চলছে। এরই মধ্যে পরিচিত বাসগুলোর অগ্রিম টিকিট প্রায় শেষ হয়ে গেছে। বাসপ্রতি মাত্র দু-একটি আসনের টিকিট রয়েছে।
রোববার (৩১ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঘুরে বিভিন্ন কাউন্টারে কথা বলে এমন তথ্য জানা গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
এবার ঈদ উপলক্ষে প্রতিটি বাসের গড়ে ১০ থেকে ১২টি আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। বাকি টিকিট রাজধানীর বিভিন্ন কাউন্টারগুলোতে বণ্টন করে দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা যায়, পরিচিত বাসের কাউন্টারগুলোতে যাত্রীদের কোনো ভিড় নেই। ঈদের প্রায় সব অগ্রিম টিকিট বিক্রি হয়ে যাওয়ায় অবসর সময় কাটাচ্ছেন বিক্রেতারা। দুই একজন যাত্রী যারা আসছিলেন তারা পছন্দের বাসের টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছিলেন। দু-একটি টিকিট মিললেও সেগুলো পেছনের আসন হওয়ায় আগ্রহ দেখাচ্ছেন না যাত্রীরা।
টিকিটে বিক্রেতা নয়ন বলেন, অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনই আমি একাই কাউন্টারে বসে কয়েক বাসের টিকিট বিক্রি শেষ করে ফেলেছি। পাশাপাশি অনলাইনে তো বিক্রি হচ্ছেই। এখন আর ঈদের আগ পর্যন্ত কোনো কাজ নেই।
একই চিত্র হানিফ, শ্যামলী, ঈগলসহ পরিচিত বাস কাউন্টারগুলোর। তবে পরিচিত বাসগুলোর টিকিট শেষ হয়ে গেলেও কম জনপ্রিয় বাসগুলোর অনেক টিকিট এখনও অবিক্রিত রয়েছে। এসব বাসগুলোর কাউন্টারের কর্মীরা যাত্রীর অপেক্ষায় বসে আছেন। ঈদের আগে ছুটি পাওয়া বিভিন্ন শ্রমিক ও স্বল্প আয়ের মানুষ তাদের মূল টার্গেট বলে জানিয়েছেন।
দক্ষিণ বাংলা পরিবহনের চেয়ারম্যান সোহাগ মৃধা বলেন, আমাদের বাঁধাধরা যাত্রী কম। ঈদের আগে যারা ছুটি পান তারা আসেন, নগদে টিকিট কিনে বাড়ি চলে যান। এ জন্য আমার অগ্রিম টিকিট বিক্রি কম।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন