শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

মেয়ের বিশ্রামের জন্য সাড়ে ৩ কোটি টাকার ফ্ল্যাট

নবীন নিউজ, ডেস্ক ৩১ মার্চ ২০২৪ ১২:০৭ পি.এম

সংগৃহিত ছবি

পুলিশের অবসরপ্রাপ্ত মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দুই মেয়ে ফারহিন রিসতা বিনতে বেনজীর ও তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে রয়েছে সমানসংখ্যক শেয়ার। ৫৫ টাকা অধিমূল্যে ৬৫ টাকা প্রতিটি শেয়ারের দর হিসাবে এই কম্পানিতে সাবেক আইজিপির দুই মেয়ের বিনিয়োগ রয়েছে এক কোটি ৩০ লাখ টাকা

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে এই ভবনের পঞ্চম তলায় বেনজীর আহমেদের মেয়ের জন্য কেনা হয়েছিল ফ্ল্যাট। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেয়ে ক্লাসের ফাঁকে একটু সময় কাটাবেন, এ জন্য সাড়ে তিন কোটি টাকায় বিলাসবহুল ফ্ল্যাট কেনেন পুলিশের অবসরপ্রাপ্ত মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

জানা যায়, ২০১৭ সালে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্বে থাকাকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এই ফ্ল্যাট কেনেন তিনি। সি ব্লকের ৪০৭ নম্বর প্লটে সাত কাঠা জমির ওপর নির্মিত আটতলা ভবনের পঞ্চম তলায় তাঁর কেনা ফ্ল্যাটের আয়তন সাড়ে তিন হাজার বর্গফুট।

অনুসন্ধানে জানা গেছে, বেনজীর আহমেদের বড় মেয়ে ফারহিন রিসতা বিনতে বেনজীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ক্লাসের বিরতির সময় তিনি যাতে স্বাচ্ছন্দ্যে বিশ্রাম নিতে পারেন, সে জন্য বিশ্ববিদ্যালয়ের সামনেই এই ফ্ল্যাট কেনা হয়েছিল। তাঁর এই ফ্ল্যাট নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মাত্র ৫০ গজ দূরে।

সরেজমিনে খোঁজ নিতে গিয়ে কথা হয় ভবনের নিরাপত্তাকর্মী তমিজ উদ্দিনের সঙ্গে। তিনি প্রায় ১৪ বছর ধরে এখানে কাজ করছেন। তমিজ জানান, প্রস্তুত হওয়ার তিন বছর পর্যন্ত বেনজীর আহমেদের মেয়ে ফ্ল্যাটটি ব্যবহার করতেন। মাঝেমধ্যে বেনজীর তাঁর স্ত্রীসহ ফ্ল্যাটটিতে আসতেন। বছরখানেক আগে খোকন নামের গোপালগঞ্জের এক ব্যবসায়ীর কাছে ফ্ল্যাটটি বিক্রি করে দেন বেনজীর।

ভবনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বেনজীর আহমেদ ফ্ল্যাটটি ডেকোরেশনে প্রচুর অর্থ ব্যয় করেছিলেন। কয়েকটি দরজারই মূল্য ছিল ৫০ লাখ টাকার বেশি। ভেতরের আসবাবও ছিল চোখ-ধাঁধানো। এ নিয়ে ওই ফ্ল্যাটের অন্য বাসিন্দাদের মনেও কৌতূহলের অন্ত নেই।

প্রাথমিক গণপ্রস্তাব প্রক্রিয়া (আইপিও) শেষে সম্প্রতি পুঁজিবাজারের ভ্রমণ ও আবাসন খাতে তালিকাভুক্ত হয় বেস্ট হোল্ডিংস লিমিটেড। এই বেস্ট হোল্ডিংসের অন্যতম প্রকল্প হলো বৈশ্বিক ব্যান্ড হিসেবে খ্যাত পাঁচতারা হোটেল ‘লা মেরিডিয়ান’। তালিকাভুক্তির আগ থেকেই কম্পানিটির আর্থিক প্রতিবেদন ও প্রসপেক্টাসে তথ্যের ব্যাপক জালিয়াতির অভিযোগ থাকলেও একজনের ক্ষমতায় শেষ পর্যন্ত পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় কম্পানিটি। অভিযোগ রয়েছে, নামে-বেনামে এই কম্পানির বড় অঙ্কের শেয়ার ছিল বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের হাতে। তাই মিথ্যা ও অতিরঞ্জিত তথ্য দিয়েই পুঁজিবাজারে আসে কম্পানিটি।

পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগের সত্যতা খুঁজতে অনুসন্ধানে নামলে বেরিয়ে আসে থলের বিড়াল। পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার জন্য বেস্ট হোল্ডিংস লিমিটেডের দেওয়া প্রসপেক্টাস অনুসন্ধানে বের হয়েছে চমকপ্রদ তথ্য। জানা যায়, কম্পানিটির দুই লাখ শেয়ারের মালিক সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুই মেয়ে। দুই মেয়ে ফারহিন রিসতা বিনতে বেনজীর ও তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে রয়েছে সমানসংখ্যক শেয়ার। ৫৫ টাকা অধিমূল্যে ৬৫ টাকা প্রতিটি শেয়ারের দর হিসাবে এই কম্পানিতে সাবেক আইজিপির দুই মেয়ের বিনিয়োগ রয়েছে এক কোটি ৩০ লাখ টাকা।

অনুসন্ধানে জানা যায়, ২০১৯ সালে বেস্ট হোল্ডিংসের দুই লাখ শেয়ার দুই মেয়ের জন্য কেনেন বেনজীর আহমেদ। ওই সময় র‌্যাবের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন তিনি। বেস্ট হোল্ডিংসের শেয়ার কিনতে ফারহিন ব্যবহার করেছেন সার্কিট হাউসের ঠিকানা। বেস্ট হোল্ডিংসের প্রসপেক্টাসের ১৮৯ নম্বর পৃষ্ঠায় এই ঠিকানা উল্লেখ করা হয়েছে। ঠিকানার স্থলে লেখা হয়েছে : হাউস-১০, সার্কিট হাউস, শান্তিনগর, রমনা, ঢাকা। ঠিকানার পাশাপাশি উভয়ের বিও অ্যাকাউন্ট নম্বরও জানা গেছে।

বিও অ্যাকাউন্ট হচ্ছে বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্ট। এর মাধ্যমে ইস্যুয়ার কম্পানি তার শেয়ারহোল্ডার বা বিনিয়োগকারীদের কাছে শেয়ার বা কম্পানির মালিকানা হস্তান্তর করে। বেস্ট হোল্ডিংস লিমিটেডে ফারহিন রিসতা বিনতে বেনজীরের দেওয়া বিও অ্যাকাউন্ট নম্বর ১২০৬৩৫০০৭৫৬৮৫১৩২ এবং তাহসিন রাইসা বিনতে বেনজীরের বিও অ্যাকাউন্ট নম্বর ১২০৬৩৫০০৭৫৬৮৫২৫৮। 

 সূত্র: কালের কণ্ঠ

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন