শক্রবার ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

সীমান্তে ৪ কোটি ৭০ লাখ রুপি মূল্যের স্বর্ণ জব্দ

নবীন নিউজ ডেস্ক ২৯ মার্চ ২০২৪ ০৮:২৬ পি.এম

সীমান্তে ৪ কোটি ৭০ লাখ রুপি মূল্যের স্বর্ণ জব্দ

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ৪ কোটি ৭০ লাখ রুপি মূল্যের ৭ কিলোগ্রাম স্বর্ণ জব্দ করেছে বিএসএফ। পাচারকারী সন্দেহে গ্রেফতার করা হয়েছে তিন নারীকে। বিপুল পরিমাণ এই স্বর্ণ বাংলাদেশ থেকে ভারতের কলকাতায় পাচার করা হচ্ছিল বলে অভিযোগ।

গতকাল বৃহস্পতিবার বিএসএফ'এর ৩২ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গেদে সীমান্ত চৌকি এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আকারের ৩২টি স্বর্ণের বার উদ্ধার করে। সেইসঙ্গে স্বর্ণ চোরাচালানে জড়িত তিন নারী চোরাকারবারিকে গ্রেফতার করেছে বিএসএফ। এই স্বর্ণের চালান সংগ্রহ করতে আসা ডিলারকেও আটক করেছে বিএসএফ। জব্দ স্বর্ণের মোট ওজন ৭ কেজি এবং আনুমানিক মূল্য ৪ কোটি ৭০ লাখ রুপি।

বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার গেদে সীমান্ত চৌকির সৈন্যরা খবর পায় যে গেদে-শিয়ালদহ লোকাল ট্রেনে স্বর্ণের চালান পাঠানো হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে, সীমান্ত চৌকির জওয়ানরা একটি বিশেষ অভিযানে শিয়ালদহগামী ট্রেনে উঠে সন্দেহভাজনদের শনাক্ত করে এবং দুপুর ২টা ৩০ মিনিট নাগাদ তিন নারী পাচারকারী স্বর্ণের চালান নিয়ে ময়ুরহাট হল্ট রেলওয়ে স্টেশনে নামেন। যখন তারা ডিলারকে দিতে যাচ্ছিল, তখনই জওয়ানরা স্বর্ণের চালান সংগ্রহ করতে আসা ডিলারসহ তিন নারী চোরাকারবারিকে আটক করে এবং তাদের কাছ থেকে বিভিন্ন আকারের ৭ কেজি স্বর্ণের বার উদ্ধার করে।

গ্রেফতার চোরাকারবারিরা হলেন অপূর্ণা বিশ্বাস,  অসীমা মুহুরি, মিতালী পাল। তারা প্রত্যেকেই নদীয়া জেলার বাসিন্দা। গ্রেফতার ডিলার সৌমেন বিশ্বাসও ওই জেলার বাসিন্দা বলে বিএসএফ জানিয়েছে। 

জিজ্ঞাসাবাদে চোরাকারবারিরা জানান, তারা একই গ্রামের এক অপরিচিত ব্যক্তির জন্য কাজ করতেন। নারী পাচারকারীরা জানান যে, স্বর্ণের চালান নেওয়ার পরে তাদের এই চালানটি ময়ূরহাট রেলওয়ে স্টেশনে মিতালি পালের সঙ্গে থাকা সৌমেন বিশ্বাসের কাছে হস্তান্তর করতে বলা হয়েছিল। এই কাজের জন্য তারা প্রত্যেকে ১০০০ রুপি পেতেন। কিন্তু স্বর্ণের চালান নিয়ে ময়ূরহাট রেলস্টেশনে পৌঁছালে বিএসএফ স্বর্ণসহ তাদের আটক করে।

স্বর্ণের চালানসহ গ্রেফতার সকল চোরাকারবারিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কলকাতা জোনাল ইউনিটের রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন