ছবি নিয়ে মুখ খুললেন খুদে অভিনেতা শরিফুল
এক বিজ্ঞাপনচিত্রে ‘হু টোল্ড ইউ, ওয়েল ইয়োর ওন মেশিন’ সংলাপটির কথা মনে আছে তো? এই জ্ঞাপনে অভিনয় করে সবার কাছে জনপ্রিয়তা পেয়েছিলেন খুদে অভিনেতা শরিফুল। এরপর পরিচিতি বেড়ে যাওয়ায় কাজ পেতে শুরু করে ছোট পর্দা, বড় পর্দা এবং বিজ্ঞাপনচিত্রে। নতুন নতুন নাটক নিয়ে বেশ ব্যস্ত সময় যাচ্ছে তার। ঠিক এমন সময়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো এই অভিনেতার একটি ছবি। যেটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা।
হঠাৎ করেই শরিফুলের একটি ছবি সবার নজর কেড়েছে। কাজী অফিসে নববধূর সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে শরিফুল। এর পর থেকেই ভক্তদের প্রশ্ন, তবে কি বিয়ে করে ফেলল শরিফুল? শনিবার (২৩ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে শরিফুলের ছবিটি ভাইরাল হওয়ার পর থেকেই চলছে নানা আলোচনা।
অনেকেই বিয়ের এই ছবিটি দেখে অবাক হচ্ছেন। আবার অনেকেই নাটকের দৃশ্য বলে উড়িয়ে দিচ্ছেন বিষয়টি। তবে জানা গেছে, এটি আসলেই একটি নাটকের শুটিংয়ের ছবি।
আমিও দেখছি কয়েক দিন যাবৎ ছবিটি ফেসবুকের বিভিন্ন গ্রুপে ভাইরাল হয়েছে। আমি দর্শকদের বলব, আমি এখনো অনেক ছোট, এখন কাজ নিয়েই আছি। বিয়ে আরো অনেক পরের কথা।
গাজীপুরের প্রত্যন্ত অঞ্চলের এক নিম্নবিত্ত পরিবারের সন্তান শরিফুল ইসলাম। হোতাপাড়ার খতিব খামারবাড়ি এলাকায় চা-বিস্কুটের দোকান ছিল তার বাবার।
সেখানে সব সময় বসে থাকত শরিফুল। কেউ চা-বিস্কুট চাইলে শরিফুল হাজির। বাবার দোকানে ও দোকানের আশপাশে প্রায়ই শুটিং হতো। কখনো শুটিংয়ে আসা শিল্পী, কলাকুশলীদের চা-বিস্কুট পৌঁছে দিত শরিফুল আর লুকিয়ে দেখত শুটিং। মনে মনে ভাবত, অভিনয় বড়লোকের ব্যাপার-স্যাপার।
এভাবেই একদিন চায়ের দোকানের পাশে ছোট্ট শরিফুলকে দেখে চিত্রগ্রাহক রাশেদ জামানের পছন্দ হয়। ছেলেটির বাবাকে খুঁজতে থাকেন। পরে শরিফুলের বাবার সঙ্গে কথা বলে তাকে অভিনয়ের জন্য নিয়ে যান।
শরিফুল প্রথম অভিনয় করেন গিয়াস উদ্দিন সেলিমের নাটকে। তার পর থেকে বাচ্চাদের চরিত্রে কাউকে প্রয়োজন হলেও ডাক পড়ত শরিফুলের। তবে পরিচিতি তখনো হয়নি। এর মধ্যেই অমিতাভ রেজার বিজ্ঞাপনচিত্রের ডাক পায় শরিফুল। এখন সে নাটকের পরিচিত মুখ। অভিনয় করেছে সিনেমায়ও। ‘আয়নাবাজি’ সিনেমা কিংবা ঢাকা মেট্রো ওয়েব সিরিজসহ একাধিক কাজ দিয়ে সে দর্শকদের কাছে পরিচিতি বাড়িয়েছে।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’