নবীন নিউজ, ডেস্ক ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪২ এ.এম
ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে মাঠ দখলের প্রতিযোগিতায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো। ইতোমধ্যে নির্বাচনের প্রাক-প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি। তবে, সে লড়াইয়ে খানিকটা এগিয়েছে জামায়াত। দুঃসময়ে ছেড়ে যায়নি এমন জনপ্রিয়দের প্রার্থী করতে চায় বিএনপি। অন্যদিকে জনপ্রিয়তার লড়াইয়ে এগিয়ে থাকাদের নিয়ে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি করে প্রার্থী তালিকা করছে জামায়াত।
ডিসেম্বরে নির্বাচনের আশ্বাস দিলেও কৌশলে সরকারের ওপর চাপ বাড়াচ্ছে বিএনপি। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদীদের নানা ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে সারাদেশে ৬৭ সাংগঠনিক জেলায় সমাবেশের করছে বিএনপি।
এবারের নির্বাচনে তরুণ, অভিজ্ঞ ও প্রবীণদের সমন্বয়ে প্রার্থী চূড়ান্ত করতে চায় বিএনপি। বিবেচনায় নেওয়া হবে দলের প্রতি আনুগত্য, জনপ্রিয়তা, দুঃসময় ও আন্দোলনে ভূমিকা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মেনে সংসদীয় এলাকায় নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে তৃণমূলের নেতারা।
নির্বাচনী মাঠে আওয়ামী লীগ না থাকলেও সে লড়াই সহজ হবে না বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন তারেক রহমান। এমন বক্তব্য ধারণ করে শক্তভাবে সাংগঠনিক পুনর্গঠনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি সেরে নিচ্ছে বিএনপি। দুঃসময়ে যারা বিএনপির হয়ে কাজ করেছে প্রার্থী বাছাইয়ে তারা গুরুত্ব পাবে বলে জানান দলটির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু।
এদিকে, গুঞ্জন রয়েছে ৩০০ আসনে প্রার্থী দিলেও শতাধিক আসনে শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় জামায়াত। সেই লক্ষ্যে প্রায় অর্ধশত সভা-সমাবেশে শেষ করেছে দলটি। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, প্রার্থী নির্বাচনে মেনে চলবে কঠোর নীতি।
ভোটার এবং নির্বাচনবিহীন যে সংস্কৃতি ফ্যাসিবাদি সরকার তৈরি করেছিল তার যেন পুরনাবৃত্তি যেন না ঘটে, সেজন্য নির্বাচন ব্যবস্থা এবং প্রশাসনের সংস্কার ভোটের আগেই চায় জামায়াত।
নবীন নিউজ/জেড
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’