মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

গুলশানে বিলাসবহুল ভবনের মালিকানা টিউলিপের

নবীন নিউজ, ডেস্ক ১০ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:২৭ এ.এম

সংগৃহীত ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও ব্রিটেনে লেবার দলীয় পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকের নাম ঢাকার গুলশানে বিলাসবহুল এক ১০ তলা অ্যাপার্টমেন্ট ভবনের বাসিন্দা হিসেবে তালিকাভুক্ত ছিল। সম্পত্তিটির নামকরণ করা তার পরিবারের নামে। গত শনিবার ব্রিটেনের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ভবনটির আশপাশের এলাকায় বিভিন্ন দেশের দূতাবাসের পাশাপাশি বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। ‘সিদ্দিকস’ নামে এই অ্যাপার্টমেন্ট ভবন ২০১৪ সালে টিউলিপের ‘স্থায়ী ঠিকানা’ ছিল বলে ধারণা করছেন ঢাকার কর্মকর্তারা। ওই সময় তিনি ব্রিটেনের উত্তর লন্ডনের ক্যামডেনের কাউন্সিলর ছিলেন।

গত বছরের জুলাইয়ে ব্রিটেনে লেবার পার্টি সরকার গঠন করার পর দেশটির অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পান টিউলিপ। মন্ত্রী হিসেবে তার অর্থ মন্ত্রণালয়ের দুর্নীতির বিষয়ে তদারকের দায়িত্ব ছিল। কিন্তু শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে বিভিন্ন খাতে অর্থ আত্মসাৎ এবং ব্রিটেনে তার গোপন সম্পত্তির বিষয়ে বিতর্কের জেরে গত ১৪ জানুয়ারি পদত্যাগ করেন তিনি।

আদালতের নথিপত্র বা সংবাদ প্রতিবেদনের তথ্যানুসারে, এ নিয়ে বাংলাদেশে টিউলিপের সঙ্গে সংশ্লিষ্ট পঞ্চম সম্পত্তির খোঁজ পাওয়া গেল। তবে ব্রিটেনে লেবার পার্টির সূত্রগুলো বলছে, বাংলাদেশে টিউলিপের কোনো সম্পত্তি নেই। তাই এ বিষয়ে কোনো প্রশ্নের জবাব দেওয়ারও দায় নেই।

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিতর্কের জেরে ব্রিটেনের প্রধানমন্ত্রীর মানবিষয়ক উপদেষ্টা লাউরি ম্যাগনাস এ বিষয়ে তদন্ত করেন। তদন্তে তিনি দেখেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তির কাছ থেকে উপহার পাওয়া একটি ফ্ল্যাট নিয়ে টিউলিপ অসাবধানতাবশত জনগণকে বিভ্রান্ত করেছেন। এই তদন্তের জেরে টিউলিপ পদত্যাগ করতে বাধ্য হন।

গাজীপুরের কানাইয়া এলাকায় ‘টিউলিপস টেরিটরি’ নামের প্লটসহ একটি পারিবারিক অবকাশযাপনের বাগানবাড়ি নিয়ে তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। এ তথ্য সামনে আসার পর গুলশানের সম্পত্তির সঙ্গে টিউলিপের যোগসূত্রের তথ্য জানতে পারে দ্য টেলিগ্রাফ। একটি আনুষ্ঠানিক নথিতে দেখা যায়, গুলশানের সম্পত্তিটি টিউলিপের ‘বর্তমান’ ও ‘স্থায়ী’ উভয় ঠিকানা হিসেবেই বিবেচিত হয়েছিল।

গুলশান এলাকার ১০ তলা এই অ্যাপার্টমেন্ট ভবন ২০১০ সালের দিকে নির্মিত হয়। একটি প্রচারমূলক ভিডিওর তথ্যানুসারে, ভবনে একটি খোলা ছাদ আছে। এ ছাড়া একাধিক বারান্দাযুক্ত দুই ও তিন বেডরুমের ফ্ল্যাট রয়েছে ভবনটিতে। ভবনটির মালিক টিউলিপের বাবা শফিক আহমেদ সিদ্দিক নাকি টিউলিপের দাদা নাকি পুরো পরিবার, তা স্পষ্ট নয়।

পরিবারের সদস্যদের নামে থাকা এই সম্পত্তিসহ আদালতের নথিপত্র অনুসারে, গুলশানের অন্য একটি ঠিকানা ও ধানমন্ডিতে তার খালার বাড়ির সঙ্গে টিউলিপের যোগসূত্র আছে। গত ৫ ফেব্রুয়ারি শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরের ওই বাড়ি গুঁড়িয়ে দেন। টিউলিপের আগে পরিবারের আরেক সদস্যের সঙ্গে ঢাকায় একটি ফ্ল্যাটের মালিক ছিলেন, যার মূল্য এক লাখ পাউন্ডের বেশি। ব্রিটেনের পার্লামেন্টের রেজিস্ট্রার অব ইন্টারেস্টের তথ্যানুসারে ফ্ল্যাটটি ২০১৫ সালে বিক্রি করা হয়।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন