বুধবার ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

এস আলমের ১৪ বিলাসবহুল গাড়ি সরিয়ে নেয়ার গুঞ্জন

নবীন নিউজ, ডেস্ক ৩১ আগষ্ট ২০২৪ ০৮:৩১ এ.এম

সংগৃহীত ছবি

কোথায় আছে দেশের আলোচিত শিল্পগ্রুপ এস আলমের বিলাসবহুল ১৪ কার ও জিপ?

মার্সিডিঞ্জ বেঞ্জ, প্রাডো ও বিএমডব্লিউ ক্যাটাগরির এসব কার প্রথমদিকে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকায় এস আলমের বাড়িতে থাকলেও ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের পর কর্ণফুলী নদীর ওপারে মইজ্জ্যারটেকে এস আলমের কারখানায় নিয়ে রাখা হয়।

গত বৃহস্পতিবার রাতে এসব গাড়ি সেখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়। আর এই সরিয়ে নেয়ার পেছনে নেতৃত্ব দিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক। তবে গাড়িয়ে সরিয়ে নেয়ার কথা অস্বীকার করেছেন এই দুই বিএনপি নেতা।

এস আলম গ্রুপের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, পটিয়ায় পৌর এলাকায় অবস্থিত এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের নির্মাণাধীন বাড়িতে হামলা চালায় একটি গ্রুপ। পরবর্তীতে স্থানীয়দের বাধায় তারা পিছু হটে। এ ঘটনার পর এস আলম গ্রুপ ভয় ও আতঙ্ক থেকে রাতের আধাঁরে গাড়িগুলো সরিয়ে ফেলে। আর এতে সহায়তা নেওয়া হয়েছে দক্ষিণ জেলা বিএনপির দুই নেতার।

একটি ভিডিওতে দেখা যায়, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক গাড়ি বের হওয়ার সময় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। একই এলাকায় দাঁড়িয়ে রয়েছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের গাড়ির চালক মনসুর।

তবে এই গাড়ি সরিয়ে নেয়ার পেছনে নিজে জড়িত নয় বলে দাবি করেন বিএনপি নেতা আবু সুফিয়ান। তিনি বলেন, ‘ঘটনাটি মইজ্জ্যারটেক এলাকায় নয়, কালুরঘাট বিসিক শিল্প এলাকার মীর গ্রুপের কারখানায়। কারখানায় বিএনপির নাম ভাঙ্গিয়ে একটি গ্রুপ চাঁদা দাবি করছে বলে জানান আমাদের দক্ষিণ জেলা বিএনপি নেতা এনাম ভাই। এনাম ভাইয়ের মামাতো ভাই হলো মীর গ্রুপের চেয়ারম্যান মীর আবদুস সালাম। সেজন্য আমরা সেখানে গিয়েছিলাম। এস আলমের গাড়ি কেন আমরা সরাতে যাব।’

একই মন্তব্য করেন বিএনপি নেতা এনামুল হক। তিনি বলেন,‘এস আলমের মাসুদ সাহেবের বেয়াই হলো মীর গ্রুপের আবদুস সালাম। আর আবদুস সালাম আর আমি হলাম মামাতো-ফুপাতো ভাই। বিএনপির নামে চাঁদাবাজি করছে জানানোর কারণে আমি আমাদের আরেক নেতা সুফিয়ান ভাইকে নিয়ে গিয়েছিলাম। এখানে এস আলমের গাড়ি বের করে নিয়ে যাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই।

দক্ষিণ জেলা বিএনপির এই নেতা আরো বলেন, ‘বর্তমানে এস আলমের শুধু গাড়ি নয় যেকোনো সম্পদ ধরাও বিষের সমতুল্য। তাই এই গাড়ি কে নিতে যাবে?’

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী গ্রুপের শিল্প কারখানায় আগুন দেওয়ার পর থেকে দেশের বিভিন্ন স্থানে কারখানার মালিকদের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে। এস আলম গ্রুপের একজন একজন কর্মকর্তা জানান, মূলত ওই ধরনের আতঙ্ক থেকে গাড়িগুলো সরিয়ে ফেলা হয়।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন