২৩৭ কোটি টাকার ডাল ও চিনি কিনবে সরকার। বুধবার (২০ মার্চ) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ভারতের চেন্নাইয়ের এগ্রিগো ট্রেডিং প্রাইভেট লিমিটেড থেকে ১০০ টাকা ৮০ পয়সা দরে প্রতি কেজি মসুর ডাল কেনা হবে। এছাড়া বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের কাছ থেকে ১৬০ টাকা কেজি দরে ১০ হাজার টন চিনি কেনার আরেকটি প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এখন খোলাবাজারে যে চিনি বিক্রি করছে তার কেজি ১৪০ টাকা, সাংবাদিকদের পক্ষ থেকে এমন কথা বলা হলে সচিব মাহমুদুল হোসাইন খান বলেন, তারা এটা নেগোসিয়েশন করেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে নেগোসিয়েশন করে। যেহেতু সরকারি টু সরকার পারচেজ হচ্ছে, সুতরাং সেভাবে তারা সম্মত হয়েছে এবং কিনছে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এসব পণ্য কেনা হবে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো: মাহমুদুল হোসাইন খান অনুমোদিত প্রস্তাবগুলি নিয়ে সাংবাদিকদের জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প
কর্পোরেশন থেকে ১০ হাজার টন চিনি ১৬০ কোটি টাকায় কেনার অনুমোদন দেয়া হয়েছে। প্রতি কেজি চিনির ক্রয় মূল্য পড়বে ১৬০ টাকা। পবিত্র রমাজন মাস উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বিক্রির লক্ষ্যে এই চিনি কেনা হবে।
চিনির কেজি ১৬০ টাকা একটু বেশি হয়ে যাচ্ছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এটি সরকারি প্রতিষ্ঠান থেকে কেনা হবে। যেহেতু বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনে কিছু স্টক রয়ে গেছে। ওই স্টক থেকে আপাতত কেনা হবে। বিদেশ থেকে আমদানি করতে একটু সময় লাগছে। এখন যেহেতু আমাদের এক কোটি পরিবারকে সহায়তা দেওয়া হচ্ছে, সুতরাং এটি সাময়িকভাবে সরকার টু সরকার ১৬০ টাকা কেজি দরে চিনি কেনা হচ্ছে। এই চিনি সরকারি মিলে উৎপাদিত।
তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের প্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৮ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। প্রতি কেজি ১০০ টাকা ৮০ পয়সা হিসেবে এই ডাল কিনতে মোট খরচ হবে ৭৬ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন