নবীন নিউজ ডেস্ক ১০ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:০৬ পি.এম
সংগৃহীত ছবি
অপারেশন ডেভিল হান্টে রাঘববোয়াল থেকে শুরু করে চুনোপুঁটি কেউ ছাড় পাবে না। যারা শয়তান, তারা ডেভিল হান্টে ধরা পড়বে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পাননি বলে মন্তব্য করেছেন রাজশাহীতে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে রাজশাহী বিভাগের সব জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট ততদিন চলবে যতদিন দেশ ডেভিল মুক্ত না হয়।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রমজানে প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় থাকবে, কারণ পর্যাপ্ত পরিমাণে আমদানি করা হয়েছে।’
তিনি আরও জানান, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় কোনো নির্দোষ ব্যক্তি যেনো শাস্তি না পান, সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এজন্য একাধিক কমিটি রয়েছে।’
রাজশাহীতে নন ইউরিয়া সারের সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে সারের কোনো সংকট নেই, কিছু ডিলার শয়তানি করে কৃত্রিম সংকট তৈরি করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সীমান্তে ভারতীয় আগ্রাসনের বিপরীতে সাধারণ মানুষের ভূমিকা প্রশংসাযোগ্য, তবে সাধারণ নাগরিকদের আইন হাতে তুলে নেয়া ঠিক হবে না।’
আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় এগার পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শেখ মারুফুর রহমান, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে রউফ, র্যাব ৫ এর অধিনায়ক মেজর মাসুদ হায়দার, বিভাগীয় কমিশনার খন্দকার আজীম আহমেদ, ডিআইজি মোহাম্মদ শাহজাহান, বিভাগের সকল জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও আনসার ও ভিডিপি, কারা অধিদফতর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দফতর ও সংস্থার রাজশাহী অঞ্চলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন