নবীন নিউজ, ডেস্ক ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩১ এ.এম
একজন বললেন, ‘আমার নাম আবদুর রহমান সজল। বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া থানায়। আমি পেশায় একজন মৌসুমি ব্যবসায়ী। আমি আলু, পেঁয়াজ, তরকারি ও ধানের মৌসুমে এগুলোর ব্যবসা করি।
ব্যবসার মৌসুমে আমার আত্মীয়-স্বজনের অনেকেই আমাকে নগদ অর্থ দিয়ে বলেন, এটা তোমার ব্যবসায় বিনিয়োগ করো এবং আমাকে কিছু লভ্যাংশ দিয়ো। আমিও আমার লাভ অনুপাতে তাঁদের অনির্দিষ্টভাবে কিছু লভ্যাংশ দিই। যেমন—কোনো মাসে বেশি লাভ হলে আমি এক লাখে তিন থেকে চার হাজার টাকা দিই। আবার লাভ কম হলে এক হাজার থেকে দেড় হাজার টাকা দিই।
এটা নিয়ে তাদের কোনো আপত্তি নেই। আমার জিজ্ঞাসা হলো, এভাবে অর্থ গ্রহণ ও লভ্যাংশ প্রদান করা কি জায়েজ?’
শরিয়তের বিধান হলো, এক পক্ষের পুঁজি আর অন্যের শ্রম, যাকে মুদারাবা বলা হয়। এর মূলনীতি হলো, পুঁজিদাতা ও ব্যবসায়ী উভয়ের লভ্যাংশ শতকরা হারে নির্ধারিত হতে হবে। যেমন—লাভের ৬০ শতাংশ পাবে বিনিয়োগকারী আর ৪০ শতাংশ পাবে ব্যবসায়ী।
এর বিপরীতও হতে পারে এবং কমবেশি কোনো অংশ হতে পারে। যেহেতু প্রশ্নোক্ত চুক্তিতে শতকরা হার নির্ধারণ করা হয়নি; বরং লাভের কিছু অংশ দেওয়ার চুক্তি হয়েছে, তাই এ ক্ষেত্রে স্বাভাবিক নিয়ম অনুযায়ী আপনাদের মাঝে লাভ আধাআধি হারে ভাগ করতে হবে। অতএব, আপনাকে লাভ হিসেবে যা দেওয়া হয়েছে, তা যদি অর্জিত মুনাফার ৫০ শতাংশ হয়, তাহলে সেটা নেওয়া বৈধ হয়েছে। আর যদি কম হয়ে থাকে তাহলে বাকি অংশ আপনি নিয়ে নিতে পারবেন। আর ৫০ শতাংশের বেশি দিয়ে থাকলে আপনার ফেরত দিতে হবে।
উল্লেখ্য, এ ধরনের ব্যবসার পুরো হিসাব সংরক্ষণ করা জরুরি, যেন লভ্যাংশের বণ্টন যথাযথ হয়। (বাদায়েউস সানায়ে : ৫/১১১, আল-বাহরুর রায়েক : ৭/২৬৪, ফাতাওয়া হিন্দিয়া : ৪/২৮৫, রদ্দুল মুহতার : ৫/৬৪৮)
নবীন নিউজ/এফ
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?