শক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

‘বিএনপির সময় বনরুটির দাম ছিল ৫ টাকা, এখন ২০ টাকা’

নবীন নিউজ ডেস্ক ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:২৯ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, বিএনপির সময় একটা বনরুটির দাম ছিল ৫ টাকা, বর্তমানে তা ১৫ থেকে ২০ টাকা। চাল, ডাল, বিদ্যুৎ কোনোকিছুর দামই কমেনি। মেহনতি মানুষরা নিদারুণ কষ্টে রয়েছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের ছয় মাস পার হয়ে গেছে। আপনারা সময় নিন, সমস্যা নেই। কিন্তু আমাদের বলুন এই ছয় মাসে কি করা হয়েছে। সরকার কিছু করতে পারলে আমরা নির্বাচন চাইতাম না।

শনিবার (১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আমার দেশ আমার অধিকার কর্তৃক আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এদিন আবদুস সালাম বলেন, দীর্ঘ ১৫ বছর বিএনপি লড়াই করেছে কেবল একটা ভোটের জন্য। যে ভোটের অধিকার আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল। তারা বলতো, তারেক এসে দেশ চালাবে এজন্য ভোট দেব? শেখ হাসিনা বলেছিল, ভোট চান নাকি উন্নয়ন চান? কারণ উন্নয়ন হলেই তো তার ৫০ শতাংশ তাদের পকেটে চলে যায়। 

সুতরাং দেশে কোনো গণতন্ত্র ছিল না। এই দেশ কে চালাবে তার সিদ্ধান্ত আসতো ভারত থেকে। সেই ভোটের জন্য ১৫ বছর ধরে লড়াই করলাম। আজ দেখা যাচ্ছে বর্তমান সরকার ভোট নিয়ে টালবাহানা করছে। কারণ হচ্ছে, ভোট দিলে নাকি বিএনপি ক্ষমতায় চলে আসবে। বিএনপি কি জোর করে ক্ষমতায় চলে আসতে পারবে নাকি! ভোট হলে যদি জনগণ নির্বাচিত করে, তাতে ইউনূস সরকারের আপত্তিটা কোথায়?

তিনি আরও বলেন, দেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয়। স্বাধীনতার পর একটি দল যখন বলছিল এই দেশ আমার, এই মানুষ আমার, বঙ্গবন্ধু জাতির পিতা। সেই বঙ্গবন্ধুকে মেরে ফেলার পর রাস্তা দিয়ে যখন ট্যাংক চলেছে, সেই ট্যাংকে মানুষ ফুলের মালা দিয়েছে।

বিএনপির এই নেতা বলেন, হাসিনা আবার ফিরে আসার চক্রান্ত করছে। অথচ ছয় মাস হয়ে গেলেও এদের কোনো বিচার করা হচ্ছে না। যারা হাজারো কোটি টাকা লুট করেছে, তাদেরও ধরা হয়নি। উলটো মানুষের ওপর ট্যাক্স বসাচ্ছেন। জনগণের ওপর ট্যাক্স বসানোর অধিকার আপনাদের কে দিয়েছে? আপনাদের বসানো হয়েছে একটি নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য। দয়া করে দেশকে অরাজকতার হাতে তুলে দিয়েন না। ক্ষমতায় থেকে অনেকেই রাজনৈতিক দল করতে চাচ্ছেন। রাজনৈতিক দল করা হোক সমস্যা নেই, কিন্তু যারা দল করতে চাচ্ছেন তারা ক্ষমতায় থাকতে পারবেন না।

সমাবেশে উপস্থিত ছিলেন— সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সোহেল আহমেদ, চেয়ারম্যান শেখ সাখাওয়াত তানজীন প্রমুখ।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত

news image

ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ

news image

‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’

news image

অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

news image

“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”

news image

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

news image

খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স

news image

“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”

news image

নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী

news image

৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান

news image

১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি

news image

একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত

news image

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ

news image

শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের

news image

মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!

news image

বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল

news image

বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল

news image

২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি

news image

নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির

news image

চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার

news image

দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল

news image

এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি

news image

ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি

news image

বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা

news image

এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ

news image

নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?

news image

৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

news image

করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই

news image

নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

news image

‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’