শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

শুক্রবারে ৯ জেলায় সড়কে প্রাণ গেল ১৭ জনের

নবীন নিউজ ডেস্ক ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:১১ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

ছুটির দিনও সড়কে মৃত্যুর মিছিল। এদিন দেশের নয় জেলায় ১৭ জনের প্রাণহানি হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শুক্রবার (৩১ জানুয়ারি) রংপুরে ৫ জন, সিরাজগঞ্জে ৩ জন, কুষ্টিয়ায় ২ জন, ময়মনসিংহে ২ জন, বগুড়ায় ১ জন, টাঙ্গাইলে ১ জন, খুলনায় ১ জন, কিশোরগঞ্জে ১ জন এবং নরসিংদীতে ১ জন নিহত হয়েছেন।

রংপুর: ঢাকা-রংপুর মহাসড়কের চায়নার মোড় এলাকায় সকালে ৯টার দিকে ঢাকা-কুড়িগ্রামগামী পাভেল এক্সপ্রেস একটি মাহিন্দ্রাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিন যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরও দুই যাত্রী। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তাৎক্ষণিভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এছাড়া রংপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও ২ জন।

সিরাজগঞ্জ: যমুনা সেতু পশ্চিমপাড় মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার মুলীবাড়ীতে বাসচাপায় ভ্যানযাত্রী স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে। যমুনা সেতু পশ্চিমপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। তারা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী। সকাল ৯টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের রানাখরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ: মাসকান্দা থেকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন দুই বন্ধু আবির ও মেহেদি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জিগাতলা এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় দুইজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বগুড়া: ঘন কুয়াশায় বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুইজন। শুক্রবার সকালে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ডে বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

খুলনা : খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা চৌদ্দমাইল এলাকায় প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে মো. হাফিজুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার আনসার আলী আকনের ছেলে।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সিএনজি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শাহানাজ নামে এক নারী নিহত হয়েছেন। সকালে উপজেলার বরাটয়া চৌরাস্তাসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহানাজ পৌর সদরের বরাটিয়া গ্রামের মাসুদ মিয়ার স্ত্রী। পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নরসিংদী : নরসিংদীর বেলাবতে সড়ক দুর্ঘটনায় বেলায়েত হোসেন নামে এক কারারক্ষী নিহত হয়েছেন। বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, শুক্রবার দুপুরে বেলায়েত হোসেন মোটরসাইকেল যোগে কিশোরগঞ্জের কুলিয়ারচরের লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি শেখেরবাজার-আগরপুর সড়কের লোহাজুরির চক চৌরাস্তার একটু সামনে যেতেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রলি চাপা দেয়। নিহত বেলায়েত হোসেন উপজেলার বিন্নাবাইদ পশ্চিমপাড়ার লুৎফুর রহমান কাঞ্চনের ছেলে।

এছাড়া, টাঙ্গাইলে সড়ক দুঘর্টনায় একজন নিহত হয়েছেন।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন