শনিবার ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ধর্ম

লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি

নবীন নিউজ, ডেস্ক ২০ মার্চ ২০২৪ ১১:১১ এ.এম

ফাইল ছবি

লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এটি হলো একাত্মবাদের মূল কথা। আল্লাহ এক এবং তাঁর কোনো শরিক নেই, এ তত্ত্ব স্পষ্ট করা হয়েছে কলেমায়। লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি। এ কলমা ছাড়া জান্নাতে প্রবেশের অনুমতি মিলবে না। হজরত জায়েদ ইবনে আরকাম (রা.) রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, ‘যে ব্যক্তি ইখলাসের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতে প্রবেশ করবে।’কেউ জিজ্ঞাসা করল, কলেমার ইখলাস (এর আলামত) কী? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, ‘তাকে হারাম কাজগুলো থেকে বাধা প্রদান করে।’মুজামুল আওসাত, মুজামুল কাবির, নাওয়াদিরুল উসুল।

‘রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জমানায় এক যুবকের ইন্তেকাল হচ্ছিল। লোকেরা রসুলের কাছে আরজ করল, এই যুবক কলেমা উচ্চারণ করতে পারছে না। রসুলুল্লাহ যুবকের কাছে তশরিফ নিয়ে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, কী হয়েছে? সে বলল, ইয়া রসুলুল্লাহ! আমার দিলের ওপর যেন একটি তালা লেগে আছে। অনুসন্ধানের পর জানা গেল যুবকের ওপর তার মা অসন্তুষ্ট; সে মাকে কষ্ট দিয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার মাকে ডেকে জিজ্ঞেস করলেন, কোনো ব্যক্তি যদি বিরাট অগ্নিকুণ্ড তৈরি করে তাতে তোমার ছেলেকে নিক্ষেপ করতে উদ্যত হয় তবে তুমি কি তাকে বাঁচানোর জন্য সুপারিশ করবে? সে আরজ করল হ্যাঁ, ইয়া রসুলুল্লাহ! করব। রসুলুল্লাহ বললেন, যদি তাই হয় তবে তোমার এই ছেলের অন্যায়কে ক্ষমা করে দাও। সে ক্ষমা করে। এরপর যুবককে কলমা পড়তে বলা হলে তৎক্ষণাৎ কলমা পড়ে নিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর শোকর আদায় করলেন যে তার অসিলায় যুবকটি দোজখের আগুন থেকে রক্ষা পেল।’ বায়হাকি, মুসনাদে আহমদ।

‘একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুতবা পাঠ করলেন এবং তাতে তিনি ইরশাদ করলেন, যে ব্যক্তি কোনোরূপ ভেজাল না করে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হজরত আলী (রা.) আরজ করলেন, ইয়া রসুলুল্লাহ! এটি বুঝিয়ে দিন যে ভেজাল করার অর্থ কী? তিনি ইরশাদ করলেন, দুনিয়ার মহব্বত এবং তার তালাশে লেগে যাওয়া। বহু লোক এমন আছে যারা কথা বলে নবীগণের মতো; কিন্তু কাজ করে অহংকারী ও অত্যাচারী লোকদের মতো। যদি কেউ এ কলমা উক্তরূপ কোনো কাজ না করে পড়ে তবে তার জন্য জান্নাত ওয়াজিব।’ কানজুল উম্মাল, নাওয়াদিরুল উসুল তাফসিরে কুরতুবি।

আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ কলমায় একাত্ম হওয়ার তৌফিক দান করুন।

নবীন নিউজ/এফ

আরও খবর

news image

মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা

news image

চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান

news image

মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?

news image

বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়

news image

বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ

news image

স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল

news image

অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়

news image

আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা

news image

একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!

news image

ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম

news image

রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?

news image

ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী

news image

রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?

news image

রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা

news image

অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?

news image

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

news image

ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে

news image

আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?

news image

ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে

news image

যেসব কারণে রোজার ক্ষতি হয় না

news image

জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?

news image

ইফতারের আগে করা যায় যেসব আমল

news image

রোজা আদায় না করলে যে শাস্তি

news image

মানুষের সেবা করার সেরা মাস রমজান

news image

‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’

news image

রমজানে যে ৭ আমল বেশি করতে হবে

news image

রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন

news image

ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার

news image

রমজান মাসের গুরুত্ব ও ফজিলত

news image

রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?