নবীন নিউজ, ডেস্ক ২৮ জানু ২০২৫ ০৯:৩৭ এ.এম
গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে হামাসের হাত থেকে মুক্তির তালিকায় থাকা বাকি ২৬ জন জিম্মির মধ্যে আটজন মারা গেছেন। এমন তথ্য জানিয়েছে ইসরাইল। মঙ্গলবার ( ২৮ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সরকারের মুখপাত্র ডেভিড মেনসার সাংবাদিকদের জানান ইসরাইল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছ থেকে মুক্তিপ্রাপ্ত জিম্মিদের একটি তালিকা পেয়েছে যাতে দেখা গেছে তাদের মধ্যে ৮ জন মারা গেছেন।
ডেভিড বলেন, হামাসের তালিকাটি ইসরাইলের গোয়েন্দা তথ্যের সাথেও মিলে গেছে। তাই আমি আপনাদের এটা বলতে পারি যে আটজনকে হামাস হত্যা করেছে। তিনি তাদের নাম প্রকাশ করেননি। নিহতদের পরিবারগুলোকে এ সম্পর্কে জানানো হয়েছে বলেও জানান ডেভিড।
১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরাইলি কারাগারে বন্দি ২৯০ জনেরও বেশি ফিলিস্তিনির বিনিময়ে ইতিমধ্যেই সাতজন জীবিত নারী জিম্মিকে মুক্তি দেয়া হয়েছে।
এদিকে রোববার রাতে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ঘোষণা করে যে হামাস বৃহস্পতিবার নারী বেসামরিক আরবেল ইয়েহুদ, নারী সৈনিক আগাম বার্গার এবং আরও একজন জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে।
আগামী শনিবার আরও তিনজন জিম্মিকে হামাস মুক্তি দেবে বলে জানায় নেতানিয়াহুর কার্যালয়।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার জবাবে ইসরাইলি সেনাবাহিনী হামাসকে ধ্বংস করতে অভিযান শুরু করে। ইসরাইলে হামাসের হামলায় ১,২০০ জন নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করা হয়।
অন্যদিকে গাজায় ইসরাইলের চালানো অভিযানে ৪৭,৩১০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন