নবীন নিউজ ডেস্ক ২১ জানু ২০২৫ ০৪:০৬ পি.এম
সংগৃহীত ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় আছেন তা নিয়ে মানুষের মধ্যে অনেক কৌতূহল। কিছুদিন আগে জানা গেল তিনি গোপনে দেশ ছেড়েছেন। তবে কোথায় অবস্থান করছেন বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে এবার তার সর্বশেষ অবস্থান জানা গেছে।
সম্প্রতি শীর্ষ এক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ওবায়দুল কাদের ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থান করছেন। সেখানে তিনি ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাটের ফ্ল্যাটে আছেন। খুব শিগগিরই ভারত ছেড়ে সিঙ্গাপুর হয়ে কানাডায় পাড়ি জমাতে পারেন আওয়ামী লীগের এই নেতা।
এছাড়াও ক্যাসিনোর সম্রাটের ফ্ল্যাটে বেশ কজন পুলিশের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন বলে জানা যায়।
ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালালেও দেশেই লুকিয়েছিলেন ওবায়দুল কাদের। পরে গ্রেপ্তার এড়াতে বিভিন্ন চক্রের সহযোগিতায় ভারতে পালিয়ে যান তিনি।
গত পাঁচ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর কয়েকজন সদস্য ও সাবেক এমপি, মন্ত্রীসহ অনেক নেতাই গা-ঢাকা দেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, দলটির অনেক নেতাকর্মী বর্তমানে ভারতে অবস্থান করছেন। আওয়ামী লীগের ছোটবড় শতাধিক নেতা ঘাঁটি গেড়েছেন কলকাতার পার্কসার্কাস, গুলশান কলোনি, নিউটাউন, ভাঙড়, চিনার পার্ক, যাত্রাগাছী এলাকায়।
প্রকাশিত প্রতিবেদনে আরও জানা যায়, বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে কলকাতার নিউটাউনের অভয়ারণ্যে আশ্রয় নিয়েছেন আসাদুজ্জামান খান কামাল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, এরশাদ আলম, পারুল আক্তার, অসীম কুমার উকিল এবং অপু উকিল সহ আরও অনেকেই।
আবার কেউ কেউ ভারত হয়ে সিঙ্গাপুর, দুবাই হয়ে ইউরোপে পাড়ি জমিয়েছেন।
এদিকে শেখ হাসিনার সরকারের প্রভাবশালী নেতা সাবেক চিফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটন ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত ইসমাইল হোসেন সম্রাট, নুরুন্নবী চৌধুরী শাওন ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সহ দলটির অনেক নেতাই কলকাতায় রয়েছেন বলে জানা যায়।
এছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের একাংশ এখন কলকাতায় অবস্থান করছেন।
প্রসঙ্গত, নিউটাউন থানার কর্মকর্তারা অবৈধ অনুপ্রবেশকারীদের ধরতে নিয়মিত অভিযান চালালেও আওয়ামী লীগ নেতাদের ক্ষেত্রে সেই নিয়ম প্রযোজ্য হয়নি।
নবীন নিউজ/পি
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’