নবীন নিউজ, ডেস্ক ১৮ জানু ২০২৫ ০৪:৩৬ পি.এম
বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, কিছু কিছু উপদেষ্টা সংস্কারের পরে নির্বাচন দেয়ার কথা বলছেন। সংস্কারের ম্যান্ডেট আপনাদের কে দিয়েছে? দেশে যা সংস্কার করা দরকার তা রাজনৈতিক সরকার করবে।
শনিবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি ৩১ দফার মাধ্যমে অনেক আগেই সংস্কারের রূপরেখা দেয়ার কথাও তখন মনে করিয়ে দেন তিনি।
আসাদুজ্জামান রিপন বলেন, বিএনপির পক্ষ থেকে যে ৩১ দফা দেয়া হয়েছে, এর বাইরে তো নতুন কোনো দফা নেই। যদি কোনো দফা থাকে তাহলে দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে তা করা হবে। কিন্তু সংস্কারের নামে বি-রাজনীতিকরণের চেষ্টা করা হলে সেটা মেনে নেয়া হবে না, প্রতিহত করা হবে।
বিএনপির এ নেতা তার বক্তব্যে উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের পরে যে সরকার এসেছে তা জনগণের সরকার। নির্বাচিত সরকার না হলেও তাদের প্রতি জনগণের সমর্থন রয়েছে। কারণ, এটি জনগণ সংগঠিত করেছে। তবে জনগণের সরকারেরও একটা সীমা রয়েছে, দীর্ঘদিন ধরে একটা অনির্বাচিত সরকার থাকতে পারে না। এ ধরনের সরকারের অনেক বিপদ থাকে, যার মধ্যে কিছু কিছু আমরা ইতোমধ্যে দেখতে পেয়েছি।
আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করে কোনো জাতি এগিয়ে যেতে পারে না। শেখ হাসিনার অপরাধের সমর্থনদাতা পেশাজীবিদের ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এছাড়া, যারা সরাসরি গুম-খুনে সম্পৃক্ত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে বলেও দাবি তোলেন বিএনপির এ নেতা।
নবীন নিউজ/জেড
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’