নবীন নিউজ ডেস্ক ১৮ জানু ২০২৫ ১০:৫৮ এ.এম
সংগৃহীত ছবি
ছাত্রদল নেতার আমন্ত্রণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে এসে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতা। পরে ছাত্রদল নেতাসহ দুইজনকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে থেকে তাদের আটক করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক ছাত্রলীগের নেতা হলেন- মিরাজুল ইসলাম খান ওরফে খান শিমুল, তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহমদ উল্লাহর আমন্ত্রণে ক্যাম্পাসে আসেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানান, শুক্রবার সন্ধ্যার দিকে খান শিমুল ক্যাম্পাসে ঘোরাঘুরি করছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলামসহ কয়েকজন তাকে চিনতে পেরে পরিচয় জানতে চান। প্রথমে শিমুল নিজের পরিচয় গোপন করলেও পরে স্বীকার করেন যে তিনি ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা এবং আহমদ উল্লাহর আমন্ত্রণে ক্যাম্পাসে এসেছেন।
ঘটনাস্থলে প্রক্টরিয়াল টিম উপস্থিত হলে শিমুলকে নতুন কলাভবনের ফটকের কাছে আটকে রাখা হয়। এর কিছুক্ষণ পর ছাত্রদল নেতা আহমদ উল্লাহ এসে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে আশুলিয়া থানা পুলিশ এসে তাদের দুজনকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠনের একজন নেতা ক্যাম্পাসে ছাত্রদলের নেতার পরিচয়ে ঘুরে বেড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণ-অভ্যুত্থানে অন্যতম স্টেকহোল্ডার ছাত্রদলের পরিচয়দানকারী কেউ যদি ফ্যাসিস্টের সহায়তা করে তার বিরুদ্ধে ছাত্রদলের নেতৃবৃন্দ আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে বলে আমরা আশা করি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, গত সরকারের ছাত্রসংগঠনের একজন কেন্দ্রীয় নেতা ক্যাম্পাসে এসেছিলেন। গণঅভ্যুত্থানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত শিক্ষার্থীরা তাকে চিনতে পেরে প্রক্টরিয়াল টিমকে অবহিত করেন। প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার নিরাপত্তার জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করেছে। আমরা আশা করবো, যদি তার বিরুদ্ধে কোনো মামলা থাকে, তাহলে যথাযথ ব্যবস্থা নেবেন।
নবীন নিউজ/পি
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’