নবীন নিউজ, ডেস্ক ১২ জানু ২০২৫ ০৪:০০ পি.এম
রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভারে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে চোরাই ৫০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়েছে।
রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম। গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো. রুবেল (২৮), সফিক ওরফে সোহেল (৩৫), এবং সাদ্দাম হোসেন (৩১)। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা।
ডিবি জানায়, গত ৯ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার পথে একজনকে এবং পরে আরও দুইজনকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী কুমিল্লা থেকে ৫০ ভরি আট আনা স্বর্ণ উদ্ধার করা হয়।
এর আগে ৩ জানুয়ারি শুক্রবার জুম্মার নামাজের সময় জিগাতলা এলাকায় বিজিবির সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের ‘ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স’ নামের দোকানে এ চুরি হয়। দোকানটি বিপণিবিতানের নতুন ভবনের নিচতলায়। দুর্বৃত্তরা প্রায় ১৫৯ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। জুমার নামাজের সময় এ লুটের ঘটনা ঘটে। কাছাকাছি থাকা অন্য দোকানগুলো খোলা থাকলেও কেউ বিষয়টি টের পায়নি বলে জানা গেছে।
এ ঘটনার পর দিন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ধানমন্ডি থানায় চুরির মামলা করেন দোকানের মালিক কাজী আকাশ।
নবীন নিউজ/এফ
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন