সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

দেশবাসীর খোঁজ-খবর নিয়েছেন খালেদা জিয়া

নবীন নিউজ, ডেস্ক ১২ জানু ২০২৫ ১১:০০ এ.এম

সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের কাছে দেশবাসীর খোঁজখবর জানতে চেয়েছেন লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার (১১ জানুয়ারি) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় তারা খালেদা জিয়াকে দেখতে পশ্চিম লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে গেলে খালেদা জিয়া তাদের দুজনের কাছে দেশবাসীর খোঁজখবর জানতে চান। পরে ক্লিনিক থেকে বের হয়ে গণমাধ্যমে সেই খবর জানান আব্বাস দম্পতি।

মির্জা আব্বাস বলেন, গত ১৭ বছর খালেদা জিয়া কোনো চিকিৎসা পাননি। আওয়ামী সরকারের আমলে তিনি এক পর্যায়ে খুব অসুস্থ হয়ে পড়েন। সে সময় শেখ হাসিনা খুব বাজে ভাষায় খালেদা জিয়া সম্পর্কে কথা বলতেন। তবে তিনি এখন ভালো আছেন। তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। আমি আশা করছি, খুব দ্রুতই তিনি পুরোপুরি সেরে উঠবেন।

বিএনপির এ সিনিয়র নেতা আরও বলেন, বিশ্বের সেরা ডাক্তারের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তার মানসিক অবস্থা বরাবরই ভালো ছিল, এখনো ভালো আছেন। তিনি অনেক শক্তিশালী আছেন। আমরা তার সঙ্গে রাজনৈতিক কোনো কথাবার্তা বলিনি। কেবলমাত্র স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করেছি। তবে তিনি আমাদের জিজ্ঞেস করেছেন- দেশের মানুষ কেমন আছে? দেশের বর্তমান অবস্থা কী? তা ছাড়া আমরা রাজনৈতিক কথাবার্তা বলে তাকে বিব্রত করতে চাইনি। কারণ তিনি এখন শারীরিকভাবে অসুস্থ, তার চিকিৎসা চলছে।


দীর্ঘদিন পর তারেক রহমানের সঙ্গে দেখা হওয়ার পর রাজনৈতিক কোনো নির্দেশনা পাওয়া গেছে কিনা সে বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার অন্তত প্রতি সপ্তাহে অফিসিয়ালি একদিন তার সঙ্গে কথা বলার সুযোগ হয়। নির্দেশনা আমরা ওখান থেকেই পাই। তবে এখন এই মুহূর্তে কোনো রাজনৈতিক নির্দেশনা পাইনি।

অপরদিকে, আফরোজা আব্বাস বলেন, তিনি আমাকে জিজ্ঞেস করেছেন নাতি-নাতনিরা কেমন আছে? দেশের বর্তমান অবস্থা কী? মহিলা দলের সবাই কেমন আছেন? দেশের মানুষ কেমন আছেন, এসবই তিনি জিজ্ঞেস করেছেন। আমরা আশা করছি, তিনি অচিরেই সুস্থ হয়ে দেশে ফিরবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদসহ অন্যান্যরা।

প্রসঙ্গত, গত শুক্রবার লন্ডনে পৌঁছান মির্জা ও আফরোজা আব্বাস দম্পতি।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত

news image

ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ

news image

‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’

news image

অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

news image

“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”

news image

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

news image

খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স

news image

“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”

news image

নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী

news image

৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান

news image

১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি

news image

একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত

news image

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ

news image

শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের

news image

মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!

news image

বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল

news image

বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল

news image

২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি

news image

নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির

news image

চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার

news image

দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল

news image

এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি

news image

ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি

news image

বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা

news image

এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ

news image

নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?

news image

৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

news image

করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই

news image

নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

news image

‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’