মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

বিএনপি-জামায়াতের দূরত্ব নিয়ে কী ভাবছেন দুই দলের নেতারা?

নবীন নিউজ, ডেস্ক ০৬ জানু ২০২৫ ১০:১৪ এ.এম

সংগৃহীত ছবি

গত ১৬ বছরে বিএনপি এবং জামায়াতকে একটি শব্দে পরিণত করেছিল আওয়ামী লীগ। বিএনপি-জামাত সন্ত্রাসী, উন্নয়ন বিরোধীসহ নানা তকমা দেয়া হতো তাদের। পাঁচ আগস্টের পর আলাদা চরিত্র স্পষ্ট হচ্ছে দুই দলের। কথার আক্রমণে বিদ্ধ করছে একে অপরকে। নেতারা বলছেন, আদর্শিক কারণেই দল দু’টি আলাদা।

বিএনপির বহুবছরের মিত্র জামায়াতে ইসলামী। জোট করে নির্বাচন ও সরকার গঠন এবং পরে বিরোধী হিসেবে হেনস্তারও ভাগিদার তারা। শেখ হাসিনাকে হটাতে যারা একই সুরে, একই পণে মাঠে নামেন, ধীরে ধীরে দল ও সংগঠনগুলো প্রকাশ করতে শুরু করেছে নিজেদের ঘরানা। সরাসরি অনৈক্য না হলেও সাংগঠনিক ভিত্তি প্রমাণে ব্যস্ততা দেখা যাচ্ছে অনেকের মাঝে।

জানতে চাইলে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, যারা রাজনীতি করে তাদের মধ্যে এমন বিভিন্ন সময় দেখা যায়। অতীতেও অনেক দলে দেখা গেছে। আমরা মনে করি না যেভাবে তারা কথা বলছে, সেটাই তাদের সিদ্ধান্ত বা সেভাবেই তারা এগোবে।

তিনি বলেন, প্রত্যেক দলের আলাদা চিন্তা থাকে। নির্বাচন করলে তো ভাইয়ে-ভাইয়েও ঝগড়া হয়। যখন তারা কথা বলবে, সেটা তো নিজদের স্বার্থের কথাই বলবে। এটাই স্বাভাবিক।

তবে ঐক্যমত্যের সুরও শোনা গেল জামায়াতের এই নেতা কণ্ঠে। তিনি বলেন, মতবিরোধ থাকতে পারে। তবে মৌলিক জিনিসের যেন ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

গুঞ্জন আছে, ইসলামী ও সমমনা দলগুলো নিয়ে বৃহত্তর জোট করতে চায় জামায়াত। যদিও আওয়ামী বিরোধী যুগপৎ আন্দোলনের সঙ্গীদের নিয়ে হাঁটার ব্যাপারে ইঙ্গিত দিয়ে যাচ্ছে বিএনপি।

এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গত ৫০ বছরে নির্বাচনের যে হিসাব নিকাশ আছে তাতে তো জামায়াত বিএনপির প্রতিদ্বন্দ্বী না।

এছাড়া বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপি কখনও মোনাফেকি করেনি। তারা (জামায়াত) ২০১৮ সালেও ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিল। এখন বিভিন্ন পত্র-পত্রিকায় দেখছি তারা বিএনপির ব্যাপারে সোচ্চার হয়েছে। ভিন্ন দল হিসেবে এমনটা করতেই পারে বলে মত এই নেতার।

বিএনপি মধ্যপন্থী গণতান্ত্রিক দল হিসেবে সামনে রাখছে মুক্তিযুদ্ধের চেতনা। তাছাড়া সংগঠন হিসেবেও কলেবর অর্থাৎ সমর্থকগোষ্ঠী যে বিপুল তা বারবার প্রমাণিত। তাই জামায়াতকে আর যাই হোক নির্বাচনের প্রতিদ্বন্দ্বী মনে করেন না নেতারা। দুই দলের নেতারাই বলছেন, দেশের বৃহত্তর ঐক্যে তাদের মধ্যে কোনো মতবিরোধ নেই।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত

news image

ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ

news image

‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’

news image

অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

news image

“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”

news image

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

news image

খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স

news image

“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”

news image

নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী

news image

৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান

news image

১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি

news image

একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত

news image

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ

news image

শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের

news image

মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!

news image

বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল

news image

বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল

news image

২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি

news image

নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির

news image

চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার

news image

দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল

news image

এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি

news image

ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি

news image

বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা

news image

এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ

news image

নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?

news image

৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

news image

করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই

news image

নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

news image

‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’