মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

সরকারের জনপ্রিয়তা থাকলেও প্রশাসনিক অসহযোগিতা রয়েছে: নাহিদ

নবীন নিউজ, ডেস্ক ২৮ ডিসেম্বার ২০২৪ ০৯:৫৭ এ.এম

সংগৃহীত ছবি

এই সরকার এক অর্থে একটি সাংবিধানিক সরকারও নয় আবার বিপ্লবী সরকারও নয়। এজন্য, সরকারের জনপ্রিয়তা থাকলেও প্রশাসনিক অসহযোগিতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি একথা বলেন। তিনি জানান, বিএনপিসহ বিরোধী দলগুলো দীর্ঘদিন ধরেই সংস্কারকে সামনে রেখে আন্দোলন করছিলো। এই অভ্যুত্থানও একটি ধারাবাহিকতার মধ্য দিয়ে হয়েছে। যারা এই আন্দোলনে জীবন দিয়েছে, আহত হয়েছে, যারা হাত-পা, চোখ হারিয়েছে তারা তাদের কাজটি করে ফেলেছে। আমরা যারা জীবিত আছি তাদের আন্দোলন দিয়ে নয় বর্তমান দিয়ে মূল্যায়ন করতে হবে। বর্তমানে আমরা কি করছি এবং ভবিষ্যতে কি করবো এটি নিয়ে ভাবতে হবে।

তিনি বলেন, বিগত সরকারের আমলে ক্ষমতা হস্তান্তরের গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল না। আমাদের নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে আরও যে প্রতিষ্ঠানগুলো দরকার সেগুলো শক্তিশালী নয়। নির্বাচনের আগে এই প্রশ্নের সুরাহা হওয়া দরকার যে, এরপর যে সরকার আসবে তার ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা কেমন হবে। সহিংস এবং প্রতিহিংসার রাজনিতী যেন বাংলাদেশে ফিরে না আসে। সামনের বাংলাদেশে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া গণতান্ত্রিক পদ্ধতিতে করতে এই সরকার কাজ করছে।

তথ্য উপদেষ্টা জানান, অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে জাতীয় ঐক্য তৈরি হয়েছে। এই ঐক্য এখনও রয়েছে। এই ধরনের বাংলাদেশই আমরা দেখতে চাই। বাংলাদেশ প্রশ্নে বাংলাদেশের সবাই যে এক কাতারে আসতে পারি তা আমরা এর আগে দেখতে পাইনি। আমাদের কিছু নির্দিষ্ট বিষয়ে ঐক্য ধরে রাখতে হবে।

সংবিধান ইস্যুতে তিনি জানান, আমরা একটা নতুন সংবিধান বা সংবিধান পুনর্লিখনের কথা বলছি। আমরা মনে করি যে মুজিববাদী বন্দোবস্তের মধ্য দিয়ে যে সংবিধান রচিত হয়েছিল সেখানে আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি। এবং বাংলাদেশকে নিয়ে প্রতিবেশি দেশের ‘ইঞ্জিনিয়ারিং’ বিগত সংবিধানে প্রতিফলিত হয়েছে। শুধু সংবিধান নয় আরও অনেক কিছুতে তা প্রতিফলিত হয়েছে। আমরা যদি নতুন সংবিধানের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের প্রতিফলন ঘটাতে না পারি তাহলে বাংলাদেশের ভবিষ্যত রাজনৈতিক যাত্রা ব্যাহত হবে।

বৈদেশিক নিতী নিয়ে তিনি বলেন, আমাদের বৈদেশিক নিতীতে ঐক্যমত্য প্রয়োজন। বাংলাদেশের ইতিহাসে দেখা যায় একেক দল আসলে বৈদেশিক নিতী একেক রকম হয়ে যায়। ভবিষ্যত বাংলাদেশের জন্য বৈদেশিক নিতী নতুনভাবে পরিকল্পনা করা উচিত। আমাদের অর্থনিতী এবং ব্যবসায় ঐক্যমত্য প্রয়োজন।

তিনি আরও জানান, এই সরকার এক অর্থে একটি সাংবিধানিক সরকার নয় আবার বিপ্লবী সরকারও নয়। ফলে এই সরকারের জনপ্রিয়তা থাকলেও সীমাবদ্ধতা রয়েছে। সাম্প্রতিক সময়ে আমলাদের হুমকি দিতে দেখা যাচ্ছে এই সাহস তারা বিগত সরকারের আমল থেকেই পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন