নবীন নিউজ ডেস্ক ২৪ ডিসেম্বার ২০২৪ ০৪:০৭ পি.এম
সংগৃহীত ছবি
সোমবার রাতে দুবাইয়ে সাংবাদিক ও কূটনীতিক মুশফিকুল ফজল আনসারীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসিফ আল হামুদি।
আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশিদের ভিসা জটিলতা নিরসন হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসিফ আল হামুদি।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশসহ বেশকিছু দেশের ভিসা বন্ধ রয়েছে। বাংলাদেশের ভিসা কোনো রাজনৈতিক ইস্যুতে বন্ধ হয়নি। আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আমিরাতের ভিসা জটিলতা দূর হতে পারে।
সোমবার (২৪ ডিসেম্বর) রাতে দুবাইয়ে সাংবাদিক ও কূটনীতিক মুশফিকুল ফজল আনসারীকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় হামুদি অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেন।
এর আগে প্রবাসীরা বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধের বিষয়টি তার নজরে আনেন। ইউএই বাংলাদেশ কমিউনিটির এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
রাষ্ট্রদূত আব্দুল্লাহ আল হামুদি বলেন, কয়েক বছর আগে আমিরাতে বাংলাদেশির সংখ্যা মাত্র ৭ থেকে ৮ লাখের মধ্যে ছিল। বর্তমানে বাংলাদেশির সংখ্যা ১২ লাখ ছাড়িয়ে গেছে। যেটা অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ।
সংবর্ধিত অতিথি মুশফিকুল ফজল আনসারী বলেন, একদলীয় শাসন ব্যবস্থাকে ভেঙে দেওয়ায় ছাত্রদের গণঅভ্যুত্থান পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
বাংলাদেশিরা আর কোনো ফ্যাসিস্টের উত্থান চায় না বলেও মন্তব্য করেন তিনি।
ফজল আনসারী বলেন, ‘আমি পররাষ্ট্র নীতিতে বিশ্বাস করি। ভারতের সঙ্গে আমাদের সমমর্যাদা ও সমতার সম্পর্ক থাকতে হবে। অন্তর্বর্তী সরকার সেই চেষ্টা করছে। ভারত যদি বন্ধুত্বকে গুরুত্ব দেয় তাহলে আশ্রিত শেখ হাসিনার মুখ বন্ধ রাখতে হবে। বিচারের ক্ষেত্রে সহযোগিতা করতে হবে।’
ড. ইউনূস প্রসঙ্গে আনসারী বলেন, তিনি এমন এক ব্যক্তি পৃথিবীব্যাপী তার প্রতি মানুষের সম্মান ও শ্রদ্ধাবোধ আকাশচুম্বি। পৃথিবীর যেকোনো রাষ্ট্রপ্রধান তার অনুরোধ ফেলতে পারেন না। আমিরাতের রাষ্ট্রপ্রধানও তার অনুরোধ ফেলতে পারেননি। বাংলাদেশের মানুষ আমিরাতের রাষ্ট্রপ্রধানের প্রতি এজন্য আজীবন কৃতজ্ঞ থাকবে। এদেশের সঙ্গে আমাদের যে সূদৃঢ় বন্ধুত্ব রয়েছে, তাতে কখনো চিড় ধরার সম্ভাবনা নেই।
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ সমিতির আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন।
মামুনুর রশীদ ও শাহেদ আহমেদ রাসেলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কনস্যুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল আশফাক হোসেন। প্রধান বক্তা ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসাইন। এসময় আরো বক্তব্য রাখেন রেজা খান, প্রকৌশলী আব্দুস সালাম খাঁন, প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ, রাজা মল্লিক, ইয়াকুব সৈনিক, শিবলী আল সাদিক।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন