নবীন নিউজ ডেস্ক ২১ ডিসেম্বার ২০২৪ ১২:৩৬ পি.এম
ছবি- সংগৃহীত।
সনাতন বা হিন্দু ধর্মই ভারতের জাতীয় ধর্ম বলে মন্তব্য করলেন দেশটির বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুক্রবার (২০ ডিসেম্বর) এক হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে এই মন্তব্য করেন গেরুয়া পরিহিত হিন্দু পুরোহিত থেকে রাজনীতিক বনে যাওয়া এই কট্টর নেতা। খবর ইন্ডিয়া টুডের।
যোগী আদিত্যনাথ বলেন, সনাতন ধর্ম ভারতের জাতীয় ধর্ম এবং এটি রক্ষা করা প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। তিনি ধর্ম ও সংস্কৃতি কীভাবে সমাজে ইতিবাচকতা ও শান্তি সঞ্চার করে সেটাও তুলে ধরেন।
ভারতের হিন্দু মন্দিরের ওপর কথিত ঐতিহাসিক আক্রমণের দাবি করে তিনি বলেন, যারা এই পবিত্র স্থানগুলোকে অপবিত্র করেছিল, তাদের বংশধররা আজ ধ্বংস হয়ে গেছে।
এ সময় তিনি মুঘল সম্রাট আওরঙ্গজেব ও তার বংশধরদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন করে সমালোচনার জন্ম দিয়েছেন। যোগী আদিত্যনাথ বলেন, আজ আওরঙ্গজেবের বংশধররা রিকশা চালাচ্ছে। তাদের এই অবস্থা তাদের ধ্বংসাত্মক কাজের ফল। যদি তারা ধর্মের পথ অনুসরণ করত এবং মন্দির ধ্বংস থেকে বিরত থাকত, তবে কি তারা এই অবস্থায় থাকত?
সতরো শতকের মুঘল সম্রাট আওরঙ্গজেব বর্তমান ভারতের ইতিহাসে একটি বিতর্কিত নাম। একদিকে তিনি দক্ষ প্রশাসক হিসেবে প্রশংসিত, অন্যদিকে বিজেপি নেতাদের দাবি, তার শাসনামলে হিন্দু মন্দির ধ্বংস করা হয়েছে।
তবে যোগী আদিত্যনাথের শুক্রবারের এই মন্তব্যের পরপরই ভারতের রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম হয়েছে। তার এই বক্তব্যের নিন্দা জানিয়ে ভারতীয় বিরোধী দলীয় নেতারা বলছেন, এটি ঐতিহাসিক তথ্যের অপব্যাখ্যা। সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করতেই তিনি এই মন্তব্য করেছেন।
নবীন নিউজ/ পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন