নবীন নিউজ ডেস্ক ১৮ ডিসেম্বার ২০২৪ ০৭:২৪ পি.এম
ছবি- সংগৃহীত।
নিজের ওপর হামলার প্রতিশোধ না নিয়ে উল্টো হামলাকারীকে ক্ষমা করে দিয়ে উদারতা ও মহানুভবতার পরিচয় দিলেন বিএনপির আর্ন্তজাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। নিজের করা মামলার এজহারভুক্ত আসামিকে আটকের পর শিক্ষার্থীদের অনুরোধে তাকে ছেড়ে দেওয়ারও ব্যবস্থা করেন তিনি। ইশরাক হোসেনের এমন মহানুভবতায় আপ্লুত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
জানা যায়, ২০২২ সালের ৪ ডিসেম্বর ঢাকা বিভাগীয় মহাসমাবেশকে ঘিরে রাজধানীর পুরান ঢাকায় জনসংযোগ চালানো অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রলীগের হামলার শিকার হন ইশরাক হোসেন। সেই হামলার ঘটানায় তখন থানায় কোনো মামলা না নিলেও পরবর্তী সময়ে আদালতে মামলা করেন তিনি। সেই মামলার এজহারভুক্ত আসামি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের ছাত্র মাইনুদ্দীনকে শনাক্ত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। পরে তাকে রাত আনুমানিক ১০টার দিকে ধরে নিয়ে রাজধানীর কোতোয়ালি থানায় সোপর্দ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতারা।
আটকের খবরে মাইনুদ্দীনের আইন বিভাগের বন্ধুরা ইশরাক হোসেনের সঙ্গে দেখা করতে তার বাসায় যান। তবে, ইশরাক হোসেন বাসায় না থাকায় তার সঙ্গে দেখা করতে পারেনি শিক্ষার্থীরা। পরে রাতেই কোতোয়ালি থানার সামনে জড়ো হন তারা। সেখান থেকেই ইশরাক হোসেনের সঙ্গে ভিডিও কলে কথা বলেন শিক্ষার্থীরা। এসময় তারা ইশরাক হোসেনের কাছে তাদের বন্ধুকে ক্ষমা করে দিয়ে থানা থেকে ছাড়াতে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
২০২২ সালে ইশরাক হোসেনের ওপর হামলার ঘটনায় ভুল করেছেন উল্লেখ তার কাছে ক্ষমা চান অভিযুক্ত মাইনুদ্দীনসহ তার বন্ধুরা। একইসঙ্গে ছাত্র-জনতার আন্দোলনে তাদের জোরালো ভুমিকার কথাও তুলে করেন তারা।
এ সময়, ইশরাক হোসেন তাদের দাবি মেনে নিয়ে অভিযুক্ত মাইনুদ্দীনকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশেক কাছে অনুরোধ জানান। পরে রাত আনুমানিক পৌনে ৩টায় তাকে থানা থেকে ছেড়ে দেয় পুলিশ।
ইশরাক হোসেনও ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘নবীজিই (সা.) তো তার ওপর অত্যাচার-নির্যাতনকারীদের মাফ করে দিয়েছেন। আর আমরা তো অতি নগণ্য মানুষ।’
ইশরাক হোসেন বলেন, ‘২০২২ সালে আমার ওপর যে ন্যাক্কারজনক হামলা করেছিল ছাত্রলীগ। সেখানে আমার গাড়ি ভাঙচুর করেছিল তারা।আমিসহ মারাত্মকভাবে আহত হয়েছিল বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী। সে সময়কার ঘটনার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। ঘটনায় ভুল করে ও অনেকটা বাধ্য হয়েই অংশ নিয়েছিলেন জানিয়ে এ জন্য ক্ষমাও চান অভিযুক্ত। ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তার ভূমিকার কথা বিবেচনা করেছি। তবে, ছাত্রলীগ নিয়ে তার অবস্থান কঠোর। ’
এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দির বলেন, ‘২০২২ সালের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রলীগের হামলার ঘটনায় মামলার আসামি মাইনুদ্দীনকে কিছু শিক্ষার্থী ধরে থানায় সোপর্দ করেন। পরে রাত আনুমানিক ১২টায় তার বন্ধু এবং সহপাঠিসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড়-দুই শ শিক্ষার্থী থানায় আসেন। পরে তারা মামলার ভুক্তভোগী ও বাদী বিএনপি ইশরাক হোসেনের সঙ্গে যোগাযোগ করেন আসামির সহপাঠিরা। থানাতেই তার সঙ্গে ভিডিও কলে কথা বলেন তারা। ’
তিনি বলেন, ‘এ সময় শিক্ষার্থীদের অনুরোধে ইশরাক হোসেন আসামির বিরুদ্ধে তার অভিযোগ তুলে নেন। একই সঙ্গে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধও জানান। আমরা বাদীর অনুরোধে আসামিকে ছেড়ে দিয়েছি রাতেই। ’
এমন উদারতায় প্রশংসায় ভাসছেন বিএনপির তরুণ এই নেতা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, এর মধ্য দিয়ে অনেক বড় মনের পরিচয় দিয়েছেন ইশরাক হোসেন।
আবার অনেকেই বলছেন, তারা বাবা অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, প্রয়াত সাদেক হোসেনে খোকা যেমন উদার রাজনীতিবীদ ছিলেন, তার ছেলে হিসেবে তিনিও (ইশরাক হোসেন) বাবার মতোই বড় মনের ও উদার রাজনীতিবিদ।
নবীন নিউজ/পি
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’