নবীন নিউজ, ডেস্ক ১৮ ডিসেম্বার ২০২৪ ০৫:২৮ পি.এম
সাত সকালে একটি মর্মান্তিক ঘটনার খবর শুনে স্তব্ধ মাওলানা মিজানুর রহমান আজাহারী। এক মুসলিম ভাইয়ের হাতে আরেক মুসলিম ভাই রক্তাক্ত হওয়ার ঘটনাটি তাঁকে চরমভাবে মর্মাহত করেছে।
বুধবার (১৮ ডিসেম্বর) জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজাহারী তার ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে একটি বিশদ স্ট্যাটাসে তিনি বর্তমান পরিস্থিতি মোকাবেলায় তাবলিগ জামাআতের নেতৃত্বস্থ মুরুব্বিদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
মাওলানা আজাহারী বলেন, ‘নবীজির সময়ে আউস ও খাযরাজ গোত্রের শত বছরের শত্রুতা এক ঘণ্টার মধ্যে মিটে গিয়েছিল নবীজির তাওহিদের শিক্ষা গ্রহণের মাধ্যমে। নবীজি তাদেরকে দেখিয়েছিলেন যে, বড়ত্ব কেবল আল্লাহর জন্য, আর মানুষের উচিত আল্লাহর ইচ্ছার সামনে নিজেদের সমর্পণ করা। ঠিক সেই শিক্ষা গ্রহণের মাধ্যমেই দুই গোত্র ভাই ভাই হয়ে গিয়েছিল।’
আজাহারী তাবলিগ জামাআতের নেতৃত্বকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, ‘দেশের মুসলিমদের ভাবমূর্তি রক্ষার দায়িত্ব এখন তাবলিগের মুরুব্বিদের উপর। প্রতিবেশী দেশের গণমাধ্যমগুলো বাংলাদেশের ইসলামি আন্দোলনগুলোকে বিতর্কিত করতে এ ইস্যু কাজে লাগাতে পারে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘তাবলিগের সাথীদের মাঝে ‘এক উম্মাহ’ কনসেপ্ট যথাযথভাবে শিক্ষাদান করতে ব্যর্থতার বিষয়টি এখন আত্মসমালোচনার দাবি রাখে। অন্যান্য দেশের তাবলিগ সাথীরা যার যার মতো কাজ করলেও এমন সংঘর্ষ হয় না। কারণ তারা উম্মাহ স্পিরিটকে বড় করে দেখে।’
তিনি মুসলিমদের ঐক্যের গুরুত্ব বোঝাতে শামের উদাহরণ তুলে ধরেন। সেখানে একাধিক গ্রুপ ভিন্ন মতাদর্শ থাকা সত্ত্বেও মুসলিম স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে।
সবশেষে, তাবলিগের সাথীদের প্রতি মাওলানা আজাহারী আহ্বান করেন, ‘আল্লাহর ওয়াস্তে সংযত হোন। মুসলিম ভাইয়ের রক্ত ঝরানো কখনোই নবিজির উম্মতের বৈশিষ্ট্য হতে পারে না। দলীয় স্বার্থকে ছাড়িয়ে উম্মাহ স্পিরিটকে বড় করে দেখুন। আসাবিয়্যাতের ভয়াবহ পরিণতি সম্পর্কে নবিজি সতর্ক করেছেন, তাই এ ধরনের প্রবণতা থেকে দূরে থাকুন।’
নবীন নিউজ/জেড
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?